বাংলার পাখি হয়ে উড়ে রব আকাশে,
মিশে যাবো রুপ,রস,ধূলিকনা,ঘাসে।
হব আমি গাংচিল,ডাহুক আর পাপিয়া,
বাংলার নদী মাঠে সদা রব বসিয়া।
শুক্লা দ্বাদশীর দিনে পাখা মেলে ভোরের আকাশে,
আসবো কখোনও শালিক আর দোয়েলের বেশে।
আসবো কখোনও ধানসিঁড়ি আর রুপসার জলে,
কখোনও বা মাছরাঙা,পানকৌড়ির দলে।
খুঁজে পাবে মোরে আম,জাম,পলাশের ছায়ায়;
নীড় বেঁধে বেঁচে রব বাংলার আভায়।
গোধূলির সাত রঙে হব আমি সাদা বক;
ডানা মেলে উড়ে পাড়ি দেব আছে যত জনপদ।
খালে,বিলে ডুব দেব বুনো হাঁস হয়ে,
কখোনও বা উড়ে যাবো স্বর পুঁটি লয়ে।
ধুলো মেখে লুটোপুটি মুগ ডাল ক্ষেতে,
লুকোচুরি খেলে যাবো কিশোরের সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

