"যুদ্ধংদেহী দেশ"
রাজনীতিতে ভীষন খরা, যুদ্ধংদেহী দেশ,
বাঙালি এখন হাইকোর্ট দেখায়,মনুষ্যত্ব শেষ।
কেউ বা খেলছে ছাএলীগে, কেউ বা শিবিরে।
কেউ আছে ভাই ছাএদলে,কেউ বা আঁধারে।
আজ আছো অমুক লীগে, কালকে মোহামেডান।
ভাবছি আছি সোমালিয়া,নাকি পাকিস্তান।
ক্রীড়াঙ্গনে দেশটা মুখোর, বোমা-পাথরে,
ওরা কি পশু?মূর্খ অতি মানুষ ধরে মারে।
আমার বিশ্বনবীর শ্রেষ্ঠ কথা আল-হাদিসে গাঁথা;
মানুষ হয়ে ভাগ করে নাও সব মানুষের ব্যাথা।
তবুও তোমরা রাজনীতিতে ধর্ম নিয়ে টানো,
কজন লোকে রাসুলের ঐ পথের তও্ব জানো।
নামের আগের মুহাম্মদ জুড়ে,মারছো মানুষ ধরে ধরে।
নবী রাসুলের শান্তির বানী যাই নি আজও হ্নদয়পুরে?
আমার রাসুল প্রিয় সবার, আল্লাহর প্রিয় বান্দা।
তাঁর ধর্মে জুড়েছ কেন, রাজনীতির ঐ ধান্দা।
জাগো বাঙালি জাগো আজি;পুবের রবি একা।
চেয়ে দেখো ওদের দিকে ব্রিটেন -আমেরিকা,
ওদের হাতে ঘুরছে এখন সভ্যতার ঐ চাকা।
তবু বাঙালি থেকেই গেলাম তৃতীয়বিশ্বের বোকা।
বলছি আমি তরুন যারা-শোন তোমাদের,
আর যেয়ো না অমুক লীগে,তমুক কোন দলে-
জীবন গড় মুক্ত ধারায়,নতুন বাংলাদেশের।
মুক্তবুদ্ধির চর্চা কর,মুক্ত কর দেশ।
তোমরা তো ভাই তরুন নেতা,
দেশটা সাজাও বেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

