somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষিণাঞ্চল পারমাণবিক হবে: সরকার!

৩০ শে মে, ২০১৩ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপপুরে হাজার মেগাওয়াটের পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনে তিন শ’ কোটি ইউরোরও বেশি খরচ হতে পারে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়াতে পারে ৩০ হাজার কোটি টাকারও বেশি। তবে প্রকৃতপক্ষে এই বিনিয়োগের পরিমাণ কত দাঁড়াবে তা নির্ভর করবে সম্ভাব্যতা সমীক্ষা ও পরিবেশগত মূল্যায়নের পর। সেক্ষেত্রে প্রকল্প এলাকা ভূমিকম্পপ্রবণ হলে এই ব্যয় আরও বেড়ে যেতে পারে। আগামী জুন মাসে এই সমীক্ষা পরিচালনার জন্য রাশিয়ার রোসাটমের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। তারপর শুরু হবে সমীক্ষা পরিচালনার কাজ।

বুধবার রাজধানীতে পরমাণু বিদ্যুতবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে এ তথ্য জানানো হয়। সকালে এ সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ঘোষণা দেন, ‘পাবনার রূপপুরে পারমাণবিক সফল হলে দেশের দক্ষিণাঞ্চলেও একই ধরনের আরেকটি পারমাণবিক ফাটানো করা হবে। ইহা আব্বুর স্বপ্ন’

বাংলাদেশের বিশেষজ্ঞদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই আমাদের দেশীয় সামর্থ্য অর্জন করতে হবে। এটা অত্যন্ত অপরিহার্য। আপনাদেরই একদিন রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের দায়িত্ব নিতে হবে। সেই সামর্থ্য আপনাদের অর্জন করতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোসাটম যৌথভাবে রূপসী বাংলা হোটেলে এই সেমিনারের আয়োজন করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পারমাণবিক শক্তির গুরুত্ব শীর্ষক এই সেমিনারে প্রধানমন্ত্রী পরমাণু বিদ্যুত পরিচালনায় সক্ষমতা অর্জনে দক্ষতা বাড়াতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

পাবনার রূপপুরে এক হাজার মেগাওয়াট ক্ষমতার দুই চুল্লিবিশিষ্ট একটি পরমাণু বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরমাণু বিদ্যুত উৎপাদনে রাশিয়ার উন্নত প্রযুক্তি, ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সেই প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা নিরাপদ বিদ্যুত উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে নিরাপদ পারমাণবিক অবকাঠামো নির্মাণের ওপরে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুত উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা-মান ও অন্যান্য আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১২ প্রণয়ন করে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আইনী বাধ্যবাধকতার মধ্যে আনা হয়েছে। এই আইনের আওতায় একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটি রোসাটম ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোন আপোস করব না। রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আমার বৈঠকের সময় আমি তাঁকে সবচেয়ে নিরাপদ এবং সর্বাধুনিক রি-এ্যাক্টর প্রদানের জন্য অনুরোধ করেছি। তিনি আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন’।

তিনি জানান, যে কোন দুর্ঘটনা মোকাবেলায় পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি, পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনারও ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা করবে। রাশিয়া পারমাণবিক চুল্লির জ্বালানি বর্জ্য ফেরত নেবে।

পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোসাটম ঢাকায় যে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ইনফরমেশন সেন্টার স্থাপনের কাজ শুরু করেছে তা শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×