somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাফিসকে নিয়ে আমাদের মিডিয়ার নির্লজ্জতা

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাফিসকে নিয়ে মার্কিন প্রশাসন যেটা করলো তাকে সোজা বাংলায় বলা যায়,'চুদুরবুদুরগিরি'। একটা ছেলে একটা অত্যাচারী প্রশাসনের প্রতি বিদ্বেষ পোষণ করে এটা নিশ্চিত জেনে তাকে ফাঁদে ফেলে ৩০ বছর জেল দেওয়া হল।অপরাধী শনাক্তকরণের এই চুলছেঁড়া পদ্ধতি প্রয়োগ করলে পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তিই নাফিসের মত ধরা পড়বে।একজন মার্কিন তরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান,জার্মানী,ইতালীর প্রতি বিদ্বেষ পোষণ করতো।একজন কাশ্মিরী অথবা উলফা সদস্য ভারতবিরোধী মনোভাব নিয়ে চলে,একইভাবে একজন আইরিশ রেড আর্মি তীব্র ব্রিটেনবিরোধী মনোভাব পোষণ করে।মধ্যপ্রাচ্যে একজন আরব পারস্যের প্রতি বিদ্বেষ রাখে।প্রত্যেক মুসলমান ইহুদীদের দখলদারিত্ব ঘৃণা করে।আমেরিকার খ্রিস্টানদের ওপর যদি ইরান আক্রমণ চালায় তবে মার্কিন অথবা অমার্কিন খ্রিস্টানরা প্রথমত ইরানীদের দ্বিতীয়ত মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করবে।এই বিদ্বেষ ও বিরোধীতা সচেতন ও অসচেতন উভয় শ্রেণীর জনগণের মধ্যেই দেখা যায়।তবে এই বিদ্বেষ কখনোই বিস্ফোরিত হয়না,কারণ এগুলো একজনের একদমই মনস্তাত্বিক ব্যাপার।
তাহলে দেখা যাচ্ছে,নাফিসকে যে কারণে অভিযুক্ত করা হচ্ছে এই একই কারণে পৃথিবীর অধিকাংশ মানুষকে দোষী করা যায়।কিন্তু এটা জেনেও মার্কিনিরা এই অন্যায় করেছে নাফিসের ওপর আর তাবত্‍ আবালেরা এতে বাহবা দিয়েছে।
এবারে বাংলাদেশের মিডিয়া কাভারেজের কথা।নাফিসের দন্ডের কথা বাংলাদেশের সব প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় নাফিস বিশাল জায়গাজুড়ে স্থান পেয়েছে।তবে এই সব সংবাদজুড়েই নাফিসকে অপরাধী হিসেবেই দেখানো হয়েছে।এমনই ছাগলজাতীয় প্রাণীবর্গের দখলে এদেশের মিডিয়া।
মিডিয়া নিয়ন্ত্রণকারীরা একটিবারের জন্য একটা সিন্ডিকেট এনে একযোগে পজেটিভভাবে নাফিসকে প্রেজন্ট করেনি।মানবতার সঙ্গে এটা উপহাস!সব শালা চুলছেঁড়া সাংবাদিক গোষ্ঠীকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে,তোরা কী কারো প্রতি সে ব্যক্তি,গোষ্ঠী ও রাষ্ট্র যাই হোকনা কেন বিদ্বেষ ও ঘৃণা পোষণ করিসনা?সুযোগ পেলে তোরাও কী ছেড়ে দিতে?কে এমন আছিস যে মার্কিন আধিপত্যবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলে নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করতে চেষ্টা করিসনি?
যত্তসব ভন্ড,আবর্জনা ও নীতিহীন ।
বাংলানিউজ২৪,প্রথম আলো এই দুইটা গণমাধ্যম আবার নাফিসের প্রেমে ব্যর্থতা এবং ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে গুলিয়ে একটি জঘন্য হযবরল মার্কা প্রপাগান্ডা নিউজের জন্ম দিয়েছে।এদের প্রধান কাজ এটা প্রচার করা,আমেরিকা মুসলমানদের মারবে,তেল নিয়ে যাবে,৫০ লক্ষ মানুষ খুন করবে,কোটি কোটি মানুষকে ইয়াতিম,বিধবা,ঘরছাড়া ও অনাহারে রাখবে এবং এটা বৈধ । এর বিরুদ্ধ মনোভাব পোষণ করা যাবেনা,আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম করা যাবেনা,তার মানসিকতাও রাখা যাবেনা।আমেরিকার আগ্রাসনকে স্বাগত জানানোটাই মানবতা।
প্রথম আলো নামের আনন্দ বাজার পত্রিকার বাংলাদেশী সংস্করণের পাশাপাশি অন্যান্য পত্রিকা ও টিভি চ্যানেলও দখলদারদের বিরুদ্ধে সংগ্রামরত যোদ্ধাদের ' সন্ত্রাসী 'হিসেবে প্রচার করে।অদূরভবিষ্যতে নাফিসকেও আশা করি সন্ত্রাসী নাফিস বলা হবে যদিও শব্দগুলো রয়টার্স,বিবিসি,সিএনএন নামের মার্কিন মুখপাত্র থেকে নেওয়া।
কি করেছে পশ্চিমা আইন খুনী ব্রেইভেককে ? কী বিচার হয়েছে আফগানিস্তানে নিরীহ ১৭ গ্রামবাসীকে খুন করা সেই খুনী,বর্বর মার্কিন সেনার?ইরাকে ১০ লক্ষ মানুষ মারার বিচার কে করবে? কে জাপানের হিরোশিমা ও নাগাসাকি বোমা মেরে প্রায় দুই লক্ষ মানুষ মেরেছে ? কে বর্তমান পৃথিবীতে সব চলমান যুদ্ধের মূল?কে করবে এই মার্কিন সাম্রাজ্যের বিচার । চোরের মার বড় গলা বলেই কী নাফিসকে সহজে ফাঁসানো যায়?

নাফিসের ঘটনার পরে আমাদের উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার অপরাধে মার্কিন রাষ্ট্রদূতকে গ্রেফতার করা।অথবা আওয়ামী লীগ বিএনপি সঙ্ঘাত সৃষ্টিতে সহায়তাকারী হিসেবে ধরা অথবা স্বাধীনতা বিরোধী জামায়াতের সমর্থন করায় গ্রেফতার করা অথবা বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান উভয়ের খুনের পিছে সিআইএ এর মদদ প্রমাণ করে বিচার করা ও কমপক্ষে একশ বছর কারাদন্ড দেওয়া। কিন্তু এমন টা হবেনা।
এ দেশের মিডিয়া যতদিন আত্মমর্যাদাহীন ও দেশের প্রতি দায়বদ্ধহীন মুনাফালোভী পুঁজিবাদী অসভ্যগুলোর হাতে থাকবে ততদিন হবেনা কিছুই।রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রাজনীতিবিদদেরও দেশের স্বার্থ বুঝতে হবে,নৈতিকভাবে সবধরনের অন্যায় আধিপত্যবাদকে প্রতিহত করার মানসিকতা রাখতে হবে । তবেইনা আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ দাঁড়াতে পারবে ।
আর তখন চাইলেই নাফিসকে ৩০ বছরের কারাদন্ড দেওয়া যাবেনা । তখন ঘরে ঘরে শত শত নাফিসের বিস্ফোরিত হওয়ার ভয়ে থাকবে পুঁজিবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো ।
বিশ্বাসবাড়ি,ভোর ৪ টা ৫০ মিনিট
১১ আগস্ট ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×