আমরা বাংলাদেশীরা সত্যিকার অর্থেই এক আজব চিরিয়া । হুজুগের পিছনে ছুটা,সেখানে খাবি খাওয়া এতেই বোধকরি আমরা ধাতস্থ । কোনো কিছু না জেনেই কাউকে দোষী বানিয়ে তার চৌদ্দগুষ্টি উদ্ধার করা আর পরক্ষনেই আবার তাকে নেতা বানিয়ে মাথায় তুলে নেয়া এটা আমাদের স্বভাবচরিত ।
হিরণ-ফারজানা বিষয়টাও এর ব্যতিক্রম নয় । একটা পোস্ট আসছে আর সমানে কিছু লোক হিরনকে সুশীল ভেকধারী টাউট,বাটপার বানিয়ে তার গর্দান চাচ্ছেন আবার একটু পর অন্য আরেকটি পোস্ট দেখে সেই একই লোকেরা ফারজানাকে আধুনিকতার লেবাসে আবৃত ইডেন পড়ুয়া চরিত্রহীনার সার্টিফিকেট দিতেও কার্পন্য করছেন না । অথচ সত্য ঘটনাতো দূরে থাক এর আসেপাশেও যাওয়ার সৌভাগ্য বোধকরি কারো হয়নি । কি চমত্কার,না জেনেই আমরা ব্যান্ডওয়াগনে নিজেদের চাপিয়ে নিজের সুচিন্তিত ভার্ডিক্ট দিতে কালক্ষেপন করছি না(আসলে আমরা কি ভুলেও কখনো তা করি !)।
কে দায়ী সেটা আমরা কেউই আসলে জানি না, কে নির্দোষ সেটা ততক্ষণ পর্যন্ত বিচার করা যাবে না যতক্ষণ না কেউ নিরপেক্ষভাবে আমাদের সামনে সত্যটা তুলে ধরছেন । আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের প্রতি যে সহানুভুতি বা সুশীলদের প্রতি যে আনুকুল্য সেই পর্দাটা সরিয়ে কেউ প্রকৃত সত্যটা তুলে আনবেন সেই প্রত্যাশায় রইলাম । আর তাতে যদি প্রমানিত হয় ফারজানা নির্দোষ তবে তার সাহসিকতার জন্য স্যালুট । অন্যদিকে যদি হিরণ নির্দোষ হয় তবে তাকে আমি অভিনন্দন জানাতে অপারগ ফেইসবুকে একটা মেয়ের ছবি ও ফোন নাম্বার সেয়ার করার মত হিরণীয় হিরোইজমের জন্য,হিরণ নিশ্চই প্রত্যাশা করে না ওই নাম্বারে ফোন করলে ফারজানা হিরনের পক্ষ হয়ে ওকালতি করত !
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





