একদিন বয়স হবে,
বয়সের ভারে হাঁটা হবে না
চিরচেনা এই পিচঢালা রাস্তায়।
পড়া হবে না ল্যাম্পপোস্টের
আবছা আলোয়ে আমার লিখা কবিতাখানা,
শক্তির অভাবে দেখা হবে না
উঠান পেরিয়ে রাতের তারাদের।
তারপর ,
তারপর কতকাল চলে যাবে,
চড়া হবে না পাহাড়, ছোঁয়া হবে না
ঝর্ণার শীতল সলিল,
যাওয়া হবে না আর সমুদ্রে
দুকাপ চা নিয়েও বলা হবে না
কতশত অলেখিত গল্প।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




