somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাস্টফ্রেন্ড সমীপে (১)

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় জাস্টফ্রেন্ড,
তুমি কোথায়? তোমাকে কেন দেখতে পাই না? তুমি কী সত্যিই দূরে? নাকি আমার হিয়ার সাথে মিশে আছো বলে দেখতে পাই না! কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন- "আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।" তবে কি নিজেকে কবিগুরু রবী'র মতো ভাববো? নাহ্! ঠাকুর পরিবারের সাথে নিজেকে তুলনা করে কাজ নেই। তাদের নিজেদের কাম-কাজের ঠিকঠিকানা নেই! এই ধরো রবীর বাবা দেবেন্দ্র'র কথা। তিনি তার নামের আগে বসিয়ে দিলেন "মহর্ষি" কথাটা। মহর্ষি কথাটা বুঝ তো? মহা.....ঋষি। (মহা এবং ঋষি'র মাঝখানে পঁচিশ থেকে ত্রিশ আলিফ টেনে পড়ো)। অথচ তিনি কাজটা কী করলেন! কী করলেন! ছেলেপুলে তৈয়ার করলেন ১৪ টা! বাবাগো-বাবা! ১টা না, ২টা না, ৩টা না, ১৩টা না! একেবারে ১৪টা নিলেন! ঠাকুর পরিবারের ঋষিদের এই অবস্থা! ঋষি বলছি কেন! উনি মহাঋষি! মাফ করে দিবেন কাকাবাবু। ভুলে ভুল করে ফেলেছি!

প্রিয়তমা জাস্টফ্রেন্ড, তুমি কী আমার আকুলতা বুঝতে পারছো? আজকাল না দেখার, না পাওয়ার বেদনাটা যেন আমার সকল বিষয়ের সাথে এফএনএফ হয়ে গিয়েছে। সকল প্রাত্যহিক অ-প্রাত্যহিক বিষয়ে শুধু 'না আর না'এর সমাহার! যদি কিছু আচমকা পেয়ে যাবার সম্ভাবনা থাকে, সে কেবল ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা! কিন্তু জাস্টফ্রেন্ড, আমি তো তোমাকে চেয়েছিলাম এবং চাই। পাই না! হয়তো তুমি মিশে আছো আমার অস্তিত্বে কিংবা কোন এক এডিস মশার রক্তে, কিন্তু আমার চোখের আড়ালে। যদি মিশে থাকো-ও তবুও তো আমি তোমাকে দেখতে পাই না। পাঁচ টাকার কয়েন হাতের মুঠোতে রেখে কতবার সেন্টারফ্রুটের দাম দিতে পারি নি, টাকা কোথায় রেখেছি তা মনে নেই ভেবে! ফলতঃ আমার সিগারেট খাওয়া থেকে গেছে বাকি! জাস্টফ্রেন্ড তুমিই বলো, আমার মতো এত বেখেয়ালি মানুষের হিয়ায় থেকে থেকে দেখা না দিয়ে কী মুনাফা তোমার? মুনাফা বললাম কেন জানো? লাভ বললে তুমি মাইন্ড করতে, তাই!

ওগো জাস্টফ্রেন্ড, তুমি কী ভেবেছো যে, আমি কি শুধু তোমাকেই দেখতে পাই না? উহু! আমি প্রায় সব কিছুই দেখতে পাই না! আমার সাথে এক্কেবারে লেপ্টে থাকলেও আমি দেখতে পাই না। তুমি বোধহয় ভাবছো, আমি অন্ধ হয়ে গেছি! না, আমি ঠিক আছি। বছর দেড় হলো চশমাটা পরছি বটে, তবু চোখে এক রত্তি কম দেখি না কিছু। তবুও। তবুও কেন জানি দেখি না। দেখি না তোমার ফেসবুকের মেধাবী স্ট্যটাস, দেখি তোমার হলুদ জামা পরা ছাদে দাড়ানো ছবি, দেখি না "আমাদের কুরবানির গরু এবং আমি" ক্যাপশন দেয়া পিকচার। অবশ্য ভালোই হয়েছে। এসব দেখতে হয় না বলে আজ আর দেখতে হয় না "আমাদের কুরবানির গরু ও আমি" পিকচারের কমেন্ট "আপনি কোনটা আপু?" তোমাকে গরু ভাবতে আমার একদম ভালো লাগে না। বিশ্বাস করো।

এসব ভেবেই তো আমার ফেসবুক আইডি খেয়ে দেয়া লোকদের ধন্যবাদ জানাই। এসবে মনে যন্ত্রণা নেই। আমি তো আমার অনেক কিছুই আজকাল আর দেখি না। দেখি জাস্টফ্রেন্ড তোমাকে। মোবাইলের স্ক্রিনে দেখি না তোমার কল। দেখি না তোমার কপালে ছোট কালো টিপ। দেখি না তোমার মুখের হাসি। দেখি না আমাকে বোকা ভেবে আমার দিকে তোমার তাকিয়ে থাকার বিশেষ ভঙ্গি। কত কিছুই তো দেখি না। এসব না দেখে দেখে অভ্যস্তও হয়ে গেছি।

প্রিয়(া) জাস্টফ্রেন্ড,
তোমার কথা ভাবতে ভাবতে, বিশেষত তুমি কেন্দ্রিক না-পাওয়া, না-দেখা, না-সুখ, না-দুঃখ কথা ভাবতেই আমি হারিয়ে যাই, আমার ভাবনাগুলো হারিয়ে যায়। যেমনটা ডিস্ট্রিক বোর্ডের সামনে দিয়ে জেলা স্কুলের রাস্তাটা দূর থেকে দূরান্তে হারিয়ে গেছে। তবুও সেই হারিয়ে যাওয়ার স্মৃতিচারণ হবে অগুনিত বার।

ভালো থেকো জাস্টফ্রেন্ড, ভালো থেকো। আবার লিখবো, বিলম্বে অভিমান করো না।

-তোমার প্রিয়
শুভেন্দু দ

১০ ভাদ্র ১৪২৬
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×