``ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে আজ মন
আজ বাঁজা কাসর, জমা আসর
থাকবে মা আর কতক্ষণ''
অভিজিতের গাওয়া এই গানটা তখন ছিল না। গান বলতে একটাই প্রতিবছর শুনতাম...দুনো জাওয়ানি কি মাস্তি মে চুর..আশা ভোশলে আর সাব্বির খানের গাওয়া কুলি সিনেমার বিখ্যাত এই গান। যাদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন প্রসঙ্গে বলছি।
কুমার নদের দুই তীরে হাজার হাজার মুখ। নদীতে শত শত নৌকা। প্রতিমা ভর্তি নৌকায় মাইক আর মাইক। আতশবাজি পুড়ছে। ধুপ ধুনোর গন্ধ। শৈলকুপা ব্রিজের ওপরেও হাজার হাজার মানুষ। আমাদের এলাকায় হাটবার শনি ও মঙ্গল বার। এই দিন প্রতিমা বিসর্জন হলে তো আরো বেশি মানুষ। রাস্তার দুই পাশে মেলা। গুড়ের জিলাপি, মাটির হাড়ি ভর্তি করে সেগুলো বাড়িতে নিয়ে যাওয়া.. সেসব মনে পড়লেই নস্টালজিয়ায় ভুগি। মনে পড়ে হারানো কৈশোরের দিনগুলি।
মুসলিম পরিবারের ছেলে হয়েও বাঙালি শারদীয় দুর্গা উৎসবটাকে কখনো অন্যদের মনে হয়নি। একটাই কারণ হিন্দু অ্ধ্যুষিত এলাকা আমাদের। আমার যতো বন্ধু এর বেশিরভাগই হিন্দু। প্রাইমারি আর হাইস্কুলের আমাদের অনেক স্যারই হিন্দু। দূর্গাপূজার তিনদিন তাই কবিরপুর, হাবিবপুর, শৈলকুপা মিলে একটা উৎসবের পুরীতে পরিণত হতো। শীতের রাতে আমাদের পাড়া থেকে চাদর মুড়ি দিয়ে মা-চাচীদেরও দুর্গাপূজা দেখতে যেতে দেখেছি।
পড়াশুনা। এরপর চাকরির সুবাদে ঢাকাতেই পূজার সময় থাকি গত ১৮ বছর। মাঝে একবার আমার মেয়েকে নিয়ে পূজার সময় বাড়িতে গিয়েছিলাম। মেয়েকে পূজা দেখাতে নিয়ে গিয়েছিলাম ওই কুমার নদীর ধারে। সেই গান...এখনো বাজছে সেই গান! কত গান এল গেল..মাইকের শত শত গানের মধ্যে বাতাস চিরে কানে কেন এই গানটাই এসে বাজে? মেয়েকে বললাম তোমার এতটুকু বয়স থেকেই আমরা এই গান শুনে আসছি।
ঢাকায়ও সময় পেলেই মেয়েকে নিয়ে মনিপুরী পাড়া, কলাবাগান, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দিরে যাই। এবার সময়ের অভাবে শুধু মেয়ের স্কুলের পাশে মিরপুর ২ নম্বর মন্দিরে নিয়ে যাই ওকে।
আজ বছর ঘুরে আরেকটি প্রতিমা বিসর্জন। আমি চোখ কান বুজে নিউজ লিখছি। কিন্ত কানে ভেসে আসছে ট্রাকে করে ঘোরা ঢাকা শহরের পূজা উৎসব। আমি বাঙালি । উৎসব আমাকে টানে। শৈলকূপার পূজা আমাকে এখনো টানে। চাকরির খাতিরে শুধু যেতে পারিনা। তাই ইউটিউবে শুনছি ..দুনো জোয়ানি কি মাস্তি মে চুর..। চোখ বন্ধ করলেই যেন দেখতে পারছি কুমার নদে প্রতিমা বিসর্জন।
আলোচিত ব্লগ
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।