somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীলা(Nila)
যে কোন মূর্খের পক্ষেই সমালোচনা, নিন্দা বা অভিযোগ জানানো সহজ কাজ- বেশিরভাগ মূর্খই তাই করে। কিন্তু অপরকে বুঝতে পারা আর ক্ষমাশীলতা পেতে গেলে দরকার চারিত্রিক দৃঢ়তা আর আত্ম-সংযম।কোন মহান মানুষের মহত্বের প্রকাশ ঘটে তিনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন ত

গিবত

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবির ভাষায়,
"কভু যদি কারো কথা করো আলোচনা,
অসাক্ষাতে নিন্দা তার করো না করো না,
বলিতে না পার যাহা চোখের উপরে,
বলিও না বলিও না তাহা অগোচরে। " -শেখ সাদী (রহ.)

গিবত বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ -ত্রুটি আলোচনা করার হলো গিবত।চাই তা কথা,ইশারা -ইঙ্গিত বা লেখনীর মাধ্যমেই হোক। ইসলামে গিবত হারাম ও কবিরা গুনাহ।গিবতের ফলে সমাজে শত্রুতা ও দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং সমাজের ভারসাম্যতা বিনষ্ট হয়।বর্তমান সমাজে গিবত করাও অন্য মুসলমানের মানসম্মানে অহেতুক নাক গলানো এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। অথচ গিবত করতে মহান আল্লাহ তায়ালা কঠোরভাবে নিষেধ করেছেন। গিবতের গুনাহ যেমন বড়,তেমনি এর পরিণতিও খুবই ভয়াবহ। গিবত যে-রকম পাপ,শ্রবণ করাও তেমনি পাপ।তাই মানবজীবনের গিবতের কুফল বা পরিণতি অত্যন্ত ভয়াবহ। আর এই ভয়াবহতা পার্থিব জীবনের পাশাপাশি পারলৌকিক জীবনে ও পূর্ণভাবে বিদ্যমান।গিবত মানব চরিত্রের একটি খারাপ বৈশিষ্ট্য। সামাজিক শান্তি বিনষ্টকারী একটি ঘৃণ্য অপরাধ। অথচ এ মন্দ অভ্যাস অধিকাংশ মানুষের প্রত্যাহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।এই পাপের কাজটি চায়ের আসর থেকে শুরু করে স্বাভাবিক আলাপচারিতায় যেন স্বভাবসুলভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।বলা যায়,এখন তো কোনো বৈঠক গিবত ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়! অনেকেই তো পরনিন্দাকে পাপ বা নিষিদ্ধ কোনো কিছু বলে মনেই করেন না।অথচ ইসলামে গিবত একটি জঘন্যতম পাপ।

গিবত করা মানুষের নিকৃষ্টতম চারিত্রিক ত্রুটি। গিবত করা অত্যন্ত ঘৃণিত কাজ।এ কাজকে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গর্হিত কাজের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- "তোমরা একে অপরের গিবত করো না।তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?তেমরা অবশ্যই এই ঘৃণা করবে। " -(সূরা হুজুরাত:১২)।

রাসূল (সা.) মিরাজের রাত্রিতে গিবতকারীদের অবস্থা দেখেছেন। তিনি বলেন,"মিরাজের রাত্রে আমি কিছু লোক দেখলাম তাদের তামার নখ রয়েছে এবং তা দিয়ে তারা নিজেদের মুখ ও বুক খামচাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বলেন, এরা সেইসব লোক যারা মানুষের গোশত খায় (গিবত করে) এবং তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলে।" (আবু দাউদ,হাদিস -৪৮৮০,মুসনাদে আহমদ, হাদিস -১৩৩৪০)।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×