somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ রান্নার প্রতিযোগিতা- স্থান নির্বাচন প্রশংসনীয়

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইলিশ রান্নার প্রতিযোগিতা
ভাল লাগলো। উৎপত্তিগতভাবে গ্রামের উৎসব হলেও, ইদানিংকালে ঢাকায় বসন্ত উৎসব, বর্ষা বরণ, পিঠা উৎসব..... এমন আরো অনেক বাঙ্গালী সংস্কৃতির বৈশিষ্ষ্ট্যমূলক অনুষ্ঠানসমূহ উদ্‌যাপিত হতে দেখাযায়। যদিও এসব উৎসবের সৌন্দর্য বেশীর ভাগই প্রাকৃতিক সৌন্দর্য নির্ভর যার ছিটেফোটাও ঢাকা শহরে নাই তবুও উৎসবগুলো ঢাকা কেন্দ্রিক হয় সবসময়। মূলত আমাদের সংস্কৃতির মূল্যবান এই উৎসবসমূহ যা আমাদের স্বকীয়তা ধারণ করে তা যখন হারাতে বসেছি আমরা তখন সংরক্ষনের উদ্দেশ্যে এসব নগর কেন্দ্রিক আয়োজন। নগরের শিক্ষিত মানুষ অনুধাবন করতে পেরেছেন তাদের সম্পদ বিলুপ্তির পথে তাই সংরক্ষণের মহৎ উদ্যোগ নিয়েছেন, ভাল কথা, ভাল কাজ। কিন্তু যার অস্তিত্ব বা সৃষ্টি যেখানে তাকে সেখানে পুনঃসরক্ষণ বা ব্যাপক প্রদর্শন করাটাই বোধয় বুদ্ধিমানের কাজ। তাই আমার মনেহয় এধরনের উৎসবসমূহ সংরক্ষনের এই মহৎ উদ্যোগ যদি গ্রামে গিয়ে বিশাল পরিসরে পালন করাহয় তাহলে হয়ত এর তাৎপর্য পুরোটা প্রকাশ পায়। কারন এদের অস্তিত্ব শুধু শহরেই না গ্রামেও বিলুপ্তির পথে, যদিও অনেকে বলবেন গ্রামের মানুষতো কমবেশী এসব উৎসবের সাথে পরিচিত কিন্তু শহরের অনেক বাচ্চা জানেইনা এসব আসলে কি বস্তু, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আয়োজনটা গ্রামে করলে ধীরে ধীরে হলেও শহরের দর্শক সেখানে বাড়বে আর তাতে শহরের বাচ্চারা শুধু উৎসব না উৎসবের উৎপত্তিস্থল সহ পারিপার্শ্বিকতা সম্পর্কেও ধারণা পাবে, সেটাইকি বেশি ভাল না? এক্ষেত্রে প্রচার মাধ্যমগুলি সবচেয়ে ভাল ভূমিকা রাখতে পারে বলে মনেকরি। সাথে সাথে রাজধানীর ট্র্যাফিকের ওপর চাপটাও কমবে, গ্রামের উন্নয়নও ত্বরান্বিত হবে, মানুষের শহরমুখী প্রবণতা কিছুটা হলেও কমবে, একসাথে অনেক লাভ। তাই গতকালের এই আয়োজনটা যখন দেখলাম চাঁদপুরে হয়েছে তখন অনেক ভাল লাগলো যতটানা লাগে টেলিভিশনে বিভিন্ন তারকা খচিত রান্নার আয়োজনে খাদ্যের চেয়ে রন্ধনকারীর পোশাক-আশাক আর ভঙ্গীমার দিকে ক্যামেরার অতি মনযোগ দেওয়া দেখে। ইলিশ মাছের জন্য বাংলাদেশে চাঁদপুর বিখ্যাত তাই এই উৎসবটা ওখানে মানিয়েছে ভালো। সেভাবে যদি পিঠা উৎসবগুলি বিভিন্ন গ্রামের বিভিন্ন মহিলাদের অংশগ্রহনে করা যায় আর দেশী রেসিপিগুলোও যদি সেখানথেকে সংগ্রহ করাযায় খারাপ কি, সেটাওকি দেশীয় সম্পদ না?

বি.দ্র. ছবিটা আপলোড হচ্ছেনা, অনেকবার চেষ্টা করলাম, দুঃখিত। /:)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×