somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তের বাহকের হাতেই রক্তপাত...!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন আগের কথা। সকাল সকাল ফেসবুকে অনলাইনে আমি। সম্পর্কে ছোট ভাই, বয়স ১৪-১৫। আবদার একটা স্মার্ট ফোন কিনে দিতে হবে। সে যে ১২ হাজার টাকার ফোন দিয়ে আমার সাথে চ্যাট করছে, সেটা তার আর পছন্দ না। জানতে চাইলাম, কোনটা নিতে চাস? কি যেন একটা ব্যান্ডের নাম বললো, যার দাম ২৮ হাজার টাকা। শুনলাম, ভাবলাম, মিলিয়ে নিতে চেষ্টা করলাম আমার বয়স যখন ১৪-১৫ ছিল, তখন আমাদের চাহিদার লেভেলের সাথে। ফারাক আসমান–জমিন। ৮-১০টাকার চকবার-ই চাহিদার সর্বোচ্চ স্তর ছিল তখন। চাওয়ার আগে ৩-৪ বার ভাবতাম। মা-বাবার মেজাজ ঠিক আছে তো?

মানছি, যুগ বদলেছে। তার মানে তো এই নয় যে এখন সূর্য পশ্চিমে উঠতে শুরু করেছে কিম্বা গাছের শেকড় আসমানে উঠে গেছে। সমস্যাটা কোথায়? সমস্যা খোঁজার আমিই বা কে? তবে সচেতন মানুষ হিসেবে পারিপার্শ্বিক অবস্থা একটু পর্যবেক্ষণ তো করতেই পারি।
আবার ওই ছোট ভাইটার কথায় আসি। বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বাবা-মায়ের চাওয়া ছেলে মানুষের মত মানুষ হবে। ভাল রেজাল্ট করবে। যেহেতু ওর গানের গলা ভাল, তাই গানটাও গাইতে হবে। সাধতে হবে গলা। চাহিদা কি খুব বেশী? আমাদের কাছে না হলেও ছোট্ট ভাইটার কাছে হয়তো পাহাড় সমান।

ফের আসি আমাদের ছোট বেলায়। বড় সংসার। যেখানে ছোট সদস্যটাকে সামলাতে মা সারাদিন ব্যাস্ত। আমাদের দিকে সেঅর্থে নজরদারি ফলাতেন না। স্বাধীন ছিলাম আমরা। তবে হ্যা, সন্ধ্যা বেলা ঝিমুলে হয়তো চড় থাপ্পড় খেতাম না তা নয়। চাহিদা বড় হতে হবে; হতে হবে মানুষের মত মানুষ ব্যাস্। ছিল না পাশের বাড়ির ভাবির ছেলের সাথে জিপিয়ের লড়াই, কিম্বা স্মার্ট ফোনের রঙ্গিন দুনিয়ার ঝকমারি সব খেলা। আমরা খেলতাম মাঠেই।

খবরের কাগজে গত কদিন একই ধরনের বেশ কটা খবর দেখলাম। আটকে গেল চোখ। ১৫ সেপ্টেম্বর ফরিদপুর শহরে নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে নিজের বাবা-মার শরীরে আগুন দেয় ১৭ বছর বয়সি ফারদিন হুদা মুগ্ধ। মা সিলভিয়া হুদা ঝলসানো শরীর নিয়ে বাঁচার চেষ্টা করলেও হার মেনেছেন বাবা রফিকুল হুদা। ২১ সেপ্টেম্বর বুধবার মারা যান তিনি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজ মুগ্ধ।

বাবা-মা কতোটা বিমুগ্ধ হলে সন্তানের নাম রাখেন মুগ্ধ। সেই পেটের সন্তানের দেয়া আগুনেই, সমস্ত আবদার মেটানো বাবাকে মরতে হয়..!! সকল বাবা তার সন্তানের জন্য কি না করেন, তিনি সবসময় চান ছেলেটি তার দুধে-ভাতে থাকুক।



এর ২ দিন পর, ১৭ সেপ্টেম্বর, চট্টগ্রামের ঘটনা। মাকে খুন করার অভিযোগ উঠেছে সুমিত নামের এক তরুণের বিরুদ্ধে। বড় ভাইয়ের ভাষ্য এইচএসসি পরীক্ষায় খারাপ করায় সুমিতকে বকাঝকা করায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে মেরে নিজেও আত্মহত্যা করা চেষ্টা করে সুমিত।

১৭ সেপ্টেম্বরেরই আরেক খবর। রাজশাহীতে খুন হয়েছে কাব্য। বয়স সাত বছর। কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ওই মাও নাকি পরে আত্মহত্যা করতে যাচ্ছিলেন।

আরো কয়দিনের আগের ঘটনা রাজধানীর বণশ্রীতে দুই শিশুসন্তানকে খুন করার অভিযোগে এক মা এখনো রয়েছেন কারাগারে, বিচারের অপেক্ষায়। বাবা-মাকে খুন করে মাদকসেবী ঐশী সর্বোচ্চ সাজা পেয়েছে, দিন গুনছে সাজা কার্যকরের।



আমি স্তব্ধ।
খবরে এসেছে এগুলো, হয়তো আরো অনেক ঘটনা কাভারই করা হয়না। সব মিলিয়ে হচ্ছেটা কি?
ভালবাসার কমতি আছে তা কিন্তু বলছিনা। কিম্বা বলছি না সব ক্ষেত্রেই অনেক ভেবে চিন্তে ঠান্ডা মাথার ঘটনা এগুলো। উপরের খবরগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন, ৪টা ঘটনার ২টাতেই অঘটন ঘটানোর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন অভিযুক্ত। তার পরেও অঘটন তো অঘটনই। একবার ঘটে গেলে কি আর ফেরে?

প্রতিটাতেই রক্তের বাহকের হাতে রক্তপাত। কামনা করি, প্রার্থনা করি। এমনটা যেন আর না হয়। সাধারণের মত সাধারণ হোক সবার ধৈর্যশক্তি। লাগাম যেন থাকে প্রত্যাশার চাকাতে, সে বাবা-মা হোক কিম্বা সন্তান।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×