somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসিউর রহমান বনাম স্বপ্নের পদ্মা সেতু

০৩ রা নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা দেশপ্রেমিক (প্রধানমন্ত্রীর আগেই আমি বললাম) মসিউর রহমান আবার কাজে যোগ দিলেন। আবার হয়তো বেঁকে বসবে বিশ্ব ব্যাংক।কারন বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর এ প্রকল্পে ফিরে আসার ক্ষেত্রে তাদের চার শর্তের প্রথমটি ছিল, যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ছুটিতে পাঠাতে হবে।
কী এমন অপরিহার্য মশিউর রহমান যে, এর কোন বিকল্প সরকার খুঁজে পাচ্ছেননা। তাকে কী অন্য কোন দায়িত্ব দেয়া যেতো না। না হয় তাকে ওএসডি উপদেষ্টা করেই রাখা যেতো। ওএসডি মন্ত্রীর পর(কোন মন্ত্রনালয়ের দায়িত্ব না দিয়ে সুরজ্জিত সেন গুপ্তকে তো ওএসডি মন্ত্রী করে রাখা হয়েছিল) না হয় তিনি হতেন ওএসডি উপদেষ্টা। (অবশ্য ছুটিতে থাকলেও যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপদেষ্টা মসিউর রহমানকে দেখা যায়)। এতে সরকারের দুকুল রক্ষা হতো। তা না করে তদন্ত কাজ চলা কালেই তিনি কিনা স্বপদে যোগ দিলেন।
যে আশা এতদিন আমরা সাধারণ জনগণ বুক বেঁধে ছিলাম এ সরকারই পদ্মা সেতুর নিমার্ণ কাজ শুরু করে যেতে পারবে এবং বিশ্বব্যাংকের সাথেও একটি সম্মান জনক সমযোতায় পৌঁছতে পারবে, তা কী আবার সূদুর পরাহত? বিশ্বব্যাংকের শর্ত বঙ্গ হওয়ায় বিশ্বব্যাংক যদি আবার বেঁকে বসে তাহলে কী সত্যিই নিজেদের টাকায় সরকার পদ্মা সেতু নির্মান করতে পারবে। অবশ্য এটি অবশ্যই মনে রাখা উচিত যে আমরা কোন অপমান জনক চুক্তির মাধ্যমে কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছ হতে সহযোগিতা নেয়া হোক তা চাইনা। তবে সরকার যতই বলুক না কেন? পদ্মা সেতু প্রকল্পে উপস্থাপিত দুর্নীতির তদন্ত এখনো শেষ হয়নি। এমন অবস্থায় সরকার কঠোর অবস্থানে যেতে পারে না। এক মাত্র যদি প্রমাণিত হয় যে সত্যিই কোন দুর্নীতি হয়নি তাহলে বিশ্বব্যাংকের এই অপমান জনক অভিযোগের জন্য বাংলাদেশ ক্ষতি পূরণ চাওয়ার পাশাপাশি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলাও করতে পারে।
প্রধানমন্ত্রী বার বার বলছেন নিজেদের অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করার। এখন সরকারের যে অবস্থা জনগণ কী সত্যিই সরকারের উপর বিশ্বাস রেখে সরকারকে আর্থিক সাহায্য করবে? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিরপরাধ প্রমানিত হওয়ার আগ পর্যন্ত সাধারণ জনগণ কখনো স্বতঃস্ফুর্ত ভাবে সরকারের নিজেদের অর্থে সেতু করার উদ্যোগকে মেনে নিবেনা। তাছাড়া প্রধানমন্ত্রী যদি সে চেষ্টা করেনও ছাত্রলীগকে কী তিনি সত্যি নিয়ন্ত্রণ করতে পারবেন?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×