somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা উচিত নয়

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দু ধর্মে বিবাহ বিষয়টিকে ধর্মের অংশ বলে গন্য করা হয়। বিবাহের পবিত্রতা রক্ষা স্বামী-স্ত্রী উভয়েই পবিত্র কর্তব্য বলে মনে করেন। বিবাহ যেখানে ধর্মীয় অংশ সেখানে এটিকে আইনের আওতায় নিয়ে আসা মোটেই শুভ ফল বয়ে আনবে না।তাই এটি বাধ্যতা মূলক না হয়ে ঐচ্ছিক রাখাই যুক্তি যুক্ত। আইন হলেই বিবাহের পবিত্রতা নষ্ট হবে। নিবন্ধন বাধ্যতা মূলক করা হলে এটি ধর্মীয় গুরুত্ব হারাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রাখা যেতে পারে। যেমন স্বামীর অবর্তমানে, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর একটি অধিকার আইন দ্বারা স্বীকৃত হতে পারে। তবে আমি বিবাহকে আইনের ঘোরপ্যাঁচে বন্ধী করার বিপক্ষে। আইনেই যদি বিবাহ বিচ্ছেদের সুযোগ করে দেয় হিন্দুরা ধমীয় বিধান ও নৈতিকতা থেকে দুরে সরে যাবে।এটি সুদীর্ঘ কাল থেকে চলে আসা সামাজিক শৃংখলার মূলে আঘাত হানবে। বেশি বেশি লোক সামান্য কারনে বিবাহ বিচ্ছেদের দিকেই ঝুঁকে পড়বে। এতে সামাজিক ভিত্তি নষ্ট হবে।সমাজে বিশৃংখলা সৃষ্টি হবে।
অনেকেই যুক্তি দেখান যে, কেউ যদি ভুল জীবন সংঙ্গী বেছে নেয় সে ক্ষেত্রে নিবন্ধন না থাকায় বিবাহ বিচ্ছেদের জন্য আইনী লড়াই করতে পারে না। কিন্তু আমি এমন একটি ঘটনার কথা জানি যেখানে সামাজিক ভাবে বিচ্ছেদ ঘটান হয়েছে। এ ক্ষেত্রে দুএকটি বিচ্ছিন্ন সমস্যা সৃষ্টি হতেই পারে। আর অভিভাবক যদি তেমন আশংকা করে থাকেন সে ক্ষেত্রে দুই পরিবারের সম্মতিতে বিবাহ নিবন্ধন করে রাখতে পারেন। প্রশ্ন উঠতে পারে যদি কোন পক্ষের অভিভাবকগণ যদি রাজি না হয়, তাহলে কী ব্যবস্থা নেয়া যাবে? সে ক্ষেত্রে বিবাহটি হওয়াই কাম্য নহে। কারণ বিবাহের মাধ্যমে দুটি পরিবার ধর্মীয় ও আত্বীক বন্ধনে আবদ্ধ হন। যদি বিবাহের আগেই দুপরিবারের মধ্যে একটি বিষয়ে সমযোতা না হয় তবেতো ভবিষ্যতে তা আরো সমস্যা সৃষ্টি করবে।
তাই হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতা মূলক না করে প্রস্তাবিত ঐচ্ছিক রাখা হোক। কারণ কিছু কিছু ক্ষেত্রে বিবাহ নিবন্ধন সনদের প্রয়োজন হতে পারে। কিন্তু তা কখনো সার্বজনিন পর্যায়ে নহে।প্রস্তাবিত বিবাহ নিবন্ধন আইনে কী আছে আমি জানিনা। তবে তাতে স্বামীর অবর্তমানে স্ত্রীদের স্বামীর সম্পত্তিতে যাতে অধিকার প্রতিষ্ঠিত হয় তার আইনগত স্বকৃতির জোর দাবী করছি।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×