somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাইল্যান্ড ডাইরি ০২

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলা ঘুম ভাঙল ৭ টায়। ৮টায় আমাদের ফি ফি আয়ল্যান্ড এ নিয়ে যাওয়ার গাড়ি আসলো। আমরা কোন রকম রেডি হয়ে গাড়িতে বসলাম। এই ট্যুর প্যাকেজটি আমরা বাংলাদেশ থেকে করে গিয়েছিলাম। জনপ্রতি ২৬০০ বাথ। যাত্রা গাড়িতে আমাদের সংগী ছিল কিছু ভিন্ন দেশের লোক। আমাদের হোটেল থেকে ক্রুজ পর্যন্ত যেতে প্রায় ১ ঘন্টার মত লেগেছিলো। আমি অবশ্য এর মাঝেই সাজগোজ করে নিলাম। :D ক্রুজ ছাড়লো প্রায় সাড়ে ৯ টায়। আমাদের এই প্যাকেজটির অন্তর্গত ছিলো ফি ফি আইল্যান্ড এ যাওয়া, আসা, ফি ফি তে ১ রাত থাকার হোটেল এবং যাওয়ার সময় কিছু দ্বীপ এ ঘুড়িয়ে দেখানো। যদি ফি ফি তে কেউ রাতে থাকতে না চায় তবে আরো কমে প্যাকেজ পাওয়া যায়।
ফুকেট থেকে ফি ফি তে যেতে সময় লাগলো প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। পুরো ভ্রমন টাই উপভোগ করার মত। অসাধারণ সুন্দর, চোখ সরাতে ইচ্ছে করবেনা। ফি ফি তে পৌঁছানোর পর সেখান থেকে যারা যারা স্নোরকেলিং ( পানির নিচে ডুব দিয়ে পানির নিচের জগত দেখা) করতে চাইলো তাদেরকে আরেকটি ছোট বোটে করে নিয়ে গেলো আবার। সেই দলে আমরাও ছিলাম। যদিও আমি সাতার পারি না, তবুও মিস করতে চাই নাই তাই স্নোরকেলিং মাস্ক পরে সাথে ১টি টিউব নিয়ে নেমে গেলাম। লাইফ জ্যাকেট পড়ানো হয় নামার আগে। অতিরিক্ত সুরক্ষার জন্য টিউব টা সাথে রাখলাম। :P তাছাড়া কয়েকজন পানিতে থাকে কনো সমস্যা যেন না হয়।
১ঘন্টা সময় দেয়া হয় স্নোরকেলিং এর জন্য, যার ৩০ মিনিট আমি নষ্ট করেছি ভয়ের চোটে। বাকি ৩০ মিনিট এঞ্জয় করেছি। অসম্ভব সুন্দর সেই ভিন্ন জায়গা টা। মুখে এসে মাছ লাগছে, হাত দিয়ে মাছ ধরতে পারছিলাম, নিচে কখনো সবুজ আবার নীল, সে যেন অদ্ভুত ১টা ভালোলাগা।
আমার ৩০ মিনিটের সাথে আমার জামাই এরো ৩০ মিনিট নষ্ট করলাম। :D
১২.৩০ এর দিকে ফি ফি ডন তে নামলাম এবং আমাদের কে দুপুরের খাবার দেয়া হল যা প্যাকেজ এর অন্তর্ভুক্ত । ক্রুজ নামার সময় হাতে ১টি টিকিট দেয়া হয়। আইল্যন্ড এর এন্ট্রি ফি ছিলো ৩০ বাথ। খাবারের বেপারে আগেই জিজ্ঞেস করা হয়েছিলো। তাই খাবার গুলো হালাল ছিলো। খেয়ে আমাদের কে নিয়ে যাওয়া হল হোটেল ক্যাসিতা তে। বলে রাখি ফি ফি তে কোন যানবাহন নেই। শুধু ব্যাগ নেয়ার জন্য ১ টা লোক আসে ঠেলাগাড়ি নিয়ে :P আর সবাইকে হেটে যেতে হয়। শরীর খুবই ক্লান্ত, হেটে যেতে ১০ মিনিট লাগলো। হোটেল টা আমার পছন্দ হয়েছে। খুব সুন্দর। রুমে যেয়ে সেখানকার সুইমিং পুল এ কিছুক্ষন মাস্তি করলাম।
যদিও প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমালাম না, রেডি হয়ে আবার বের হলাম দ্বীপ দেখতে। একটু হাটলাম, দেখলাম, পরের দিন কিভাবে ঘোরা যায় সে ব্যাপারে খোজ খবর নিলাম। আসার সময় থাই ম্যাসাজ নিলাম দুই জন এ। ১ ঘন্টার ম্যাসাজ ২৫০ বাথ করে। আরামে ঘুমায় পরসিলাম :D
সন্ধায় ফি ফি এর বীচ এর কাছে বিভিন্ন বার গুলার সামনে আগুন নিয়ে খেলা দেখায়। সেটা দেখার অপেক্ষায় গেলাম বীচ এ। বসে ছিলাম দুজন পাশাপাশি অনেক্ষন :D ঢেউ আসে আর যায় সাথে মৃদু মিউজিক বেজেই চলেছে। রাত ৭ টার দিকে শুরু হলো কাঙ্কক্ষীত বীচ পার্টি। কান ফাটানো মিউজিক আর সাথে ফায়ার প্লে। বিভিন্ন দেশের মানুষ, গানের তালে মনে হল পাগল হয়ে গেলো সব। আর আগুন দিয়ে যত রকম এর খেলা আছে সব ই দেখালো। চমৎকার ১ টা সময় পার করলাম।
রাত ১২ টা পর্যন্ত পার্টি করলাম, নাচলাম, মজা করলাম, তারপর ফেরার পালা। কিন্তু পরদিন ঘুরতে যাওয়ার জন্য লং টেইল বোট ভাড়া করার কথা, কিন্তু সব ট্যুর শপ ততক্ষনে বন্ধ হয়ে গিয়েছে। খুজতে খুজতে ভাগ্যক্রমে ১টা খোলা পেলাম। যা থেকে ৪০০ বাথ করে টিকিট কাটলাম। যদিও এখানে আমাদের কে ২০০ বাথ বেশি দিতে হয়েছিলো। কারন আর কোন অপশন ছিলো না।
রাতে হোটেল এ ফিরলাম। তারপর ঘুম। সারা দিন এর ক্লান্তির অবশান।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×