
সেখানে ১ ঘন্টা পার করে আমরা চলে গেলাম কোরাল এ। অনেক সুন্দর কিন্তু অনেক বেশি লোকজন সেখানে। সেখানে আমাদের কে চার টা পর্যন্ত থাকতে দিলো। আমরা ওয়াটার বাইক চালালাম। বেনানা রাইড করলাম আর ইচ্ছেমত পানিতে দাপাইলাম।বিভিন্ন রাইড ভেদে ভাড়া আলাদা। ৪০০-১২০০ বাথ।
হাতে কেমেরা ছিলো কিন্তু পানিতে দাপানোর কারনে ব্যবহার করতে পারি নাই। ওখানে লকার আছে সেখানে বাথ দিয়ে রেখে যাওয়া যায় সমস্ত জিনিস। সেখান থেকে ফিরলাম। ফিরতে ফিরতে ৫টা। হোটেল এ ফিরে গোসল সেরে আবার বের হলাম। দুপুরের খাবার টা কোরাল এই শেষ করেছিলাম। বিকেল তখন। গাড়ি ভাড়া করলাম ৫০০ বাথ এ। গেলাম আর্ট ইন পেরাডাইস এ। ১টা আর্ট মিউজিউয়াম। সব ৩ডি আর্ট। আমার মত ছবি পাগলা যারা আছে, নিস্নদেহে চলে যেতে পারেন। সেরাম মজা লাগবে





সেখান থেকে আসলাম আবার আর এক যাদুঘর এ। রিপ্লিয বিলিভ ইট অর নট। মিউজিয়াম এর বাইরের ডেকোরেশন ভিতর থেকে সুন্দর। কয়েকটা সেকশন নিয়ে করা এই যাদুঘর টি। তার মধ্যে ছিলো স্কেরি পার্ক- যেটা করা সম্পূর্ণ ভৌতিক থিম এ। টিকিট কেটে ঢুক্তে হয়। এক দিক দিয়ে ঢুকে আর এক দিয়ে বের হতে হয়। এর মদ্ধ্যেই তারা যথা সাধ্য চেস্টা করে ভয় দেখানোর। উফফফ ভয়ঙ্কর। :3
আর একটি ভাগ হল মাদাম তুস। মোমের পুতুল। ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা।
আমরা ৪ টি অংশের টিকিট কেটেছিলাম। ৩ নাম্বার টা ছিল ইলুশন। ওটাও সুন্দর। বিভিন্ন লাইট, ছোট ছোট রুম এর মধ্যে ইলুশন তৈরি করেছে। ঢুকে শুধু ১টি কথা বের হল, ওয়াও।
শেষের টা ছিলো বিলিভ ইট অর নট। এটা যারা পড়ুয়া মানুষ তাদের জন্য
৪টা ঘুরতে খরচ হয়েছে ১২০০ বাথ জন প্রতি। আমার কাছে একটু বেশি ই মনে হইসে।
যাই হোক এখন একটু বাইরের বিবরন দেই। মার্কেট এর ৩ তলায় যাদুঘর। আমি আর পলাশ হাঁটছি আর ছবি তুলছি। লবি ধরে হাঁটছিলাম। লবির মাঝে ১টা ঘোড়ার গাড়ি। দেখতে দেখতে যাচ্ছি, যেই না পার হলাম এমনি ঢাকনা টা ঠাস ঠাস করে বারি খেতে লাগলো :O আমি সাঙ্ঘাতিক ভয় পাইসিলাম। পরে বুঝলাম সেন্সর লাগানো :3
একই রকম ভাবে পুরা ৩ তলা টা ভৌতিক বেপার দিয়ে সাজানো। ১টা মুরতি বসে আছে, মাইরি
যাই হোক রাতে আর এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট এ খেয়ে
আবার গেলাম ওয়াকিং স্ট্রীট এ। পরে হোটেল এ ফিরলাম।


সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



