somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি রানা
বাস্তব এবং সাধারন মানুষ আমার লিখার জীবন। এখানে রানা নামের একজন অতি সাধারন ব্যক্তির দৈনিক জীবন এবং তার দৃষ্টিতে সমাজের বর্তমান অবস্থা এবং এর প্রভাব তার নিজের ভাষায় প্রকাশ করা হবে।

রবিবার নীলার বিয়ে.......(৩)

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলছে..................


নীলা একটা সাদা জামা পরে এসেছে আজ। আমি নীলার হাত ধরলাম, নীলা বললো- হাতটাও ভালো করে ধরতে জানেন না। একটু রাগ দেখিয়ে হাতটা সরিয়ে নিলাম, যে কারনে এটা করলাম তাতে সফল হয়েছি। নীলা আমার হাতটি টেনে নিয়ে জরিয়ে ধরলো। কিছুখন নীলার মুখের দিকে তাকিয়ে রইলাম, নীলা খানিকটা লজ্জা পেয়ে প্রশ্ন করলো কি দেখেন?? আমি বললাম কিছুনা, হাতটা সরিয়ে নিয়ে সিগারেট ধরালাম। বাহিরের দিকে তাকিয়ে রুপার কথা ভাবতে লাগলাম। নীলাও চুপ হয়ে গিয়েছে। সিগারেট অর্ধেক শেষ করে নীলাকে দিলাম, সে খুশি হয়ে গিয়েছে। সিএনজির লুকিং গ্লাস দিয়ে ড্রাইভার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে , আমার চোখে চোখ পড়াতে সে তার কাজে মনোযোগ দিল।নিজের অজানতেই মৃদু হাসি দিলাম।। সিএনজি থেকে লোকাল বাস তারপর রিক্সা করে পৌছলাম।
জায়গাটা আগে থেকেয় আমার পছন্দের, ইচ্ছা ছিল প্রিয় মানুষটাকে নিয়ে এখানে হাত ধরে বসে থাকবো, চুমু দিব। আজ সেই ইচ্ছা পূরন হতে যাচ্ছে সেই টেনশনে সিগারেট ধরালাম (বলে রাখি আমি বরাবরের মতই সাঙ্ঘাতিক ভীতু মানুষ, এই ভয়ই আমার জীবন কাল হয়ে দাড়িঁয়েছে)। কিছু সামাজিক আলাপ করে হাল্কা নাস্তা করলাম । তারপর আমার সেই ঝোপে গেলাম।যাবার পথে আমার বন্ধু আমাকে শিখিয়ে দিল, "দেখ সামনে থেকে দাড়ঁ করিয়ে ঠোঁটে চুমু দিবি", আমিও সুবোধ বালকের মত হা সূচক মাথা নাড়লাম।
কিন্তু আনেক চেষ্টা করে কিছু সাহস জোগার করেও চুমু দিতে পারলাম না। আমার বন্ধু ঝোপেই রয়ে গেল।
দিঘির সামনে নীলার হাত ধরে বসে আছি, নীলা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর আমি দিঘির দিকে।
নীলা: কি ভাবছেন?
আমি: না' ত কিছুনা, আচ্ছা নীলা তুমি তোমার বালটাকে(পুরোন প্রেমিক) কখন ছাড়বা?
নীলা: আমিত ছেড়ে দিয়েছি, তার সাথে আমার আর কোন যোগাযোগ নাই।
আমি: না, এমন হবেনা পুরোপুরি, আমি নীলার সবটা নিয়ে নীলাকে চাই। তার হাতে ট্যাটু করা , দু-হাতে দুইটা ট্যাটু করা। রাগ উঠছিল আমার। আমার যা যা ভালো লাগে একটা মেয়ে একাই কেন সব নিয়ে বসে আছে, তাও পুরোপুরি আমার না। কেমন জানি জয়ের আগ মুহূর্তের টেনশনে পরে গেলাম। সিগারেট ধরালাম, আজই মরে যাবেন নাকি- নীলা বললো। আমি চুপচাপ।নীলার ঠোঁটে চুমু দিতে ইচ্ছে করছে, কয়েকবার দিয়েই দিবো ভেবেও দিলামনা।তারপর তার হাতটা ধরে তার হাতে চুমু দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম বনের বাঘ না, আমাকে মনের বাঘই মারবে।আমার আর কিছুই ভালো লাগছেনা।
প্রায় ঘন্টা হতে চললো, আমার বন্ধু এখনো ঝোপ থেকে বের হলোনা.... ফোন করলাম ধরলোনা। তবে আমার আর ভালো লাগছেনা। চলে যাবো বলে নীলাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম।
আজ এই পর্যন্ত.......
রবিবার নীলার বিয়ে.......(৪)

ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ সকাল ৯:৫৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×