somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি রানা
বাস্তব এবং সাধারন মানুষ আমার লিখার জীবন। এখানে রানা নামের একজন অতি সাধারন ব্যক্তির দৈনিক জীবন এবং তার দৃষ্টিতে সমাজের বর্তমান অবস্থা এবং এর প্রভাব তার নিজের ভাষায় প্রকাশ করা হবে।

১৮৬/বি শিরিয়া মন্জিল, ছোটবেলার ডায়রি।

৩১ শে মে, ২০২০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৮৬/বি শিরিয়া মন্জিল, ছোটবেলার ডায়রি।
২ (কহিনূর নামা)


ছবি: গুগল
হঠাৎ করেই টিনের ঘর ছেড়ে আমরা দালান ঘরে উঠলাম। জমিদার খালাম্মা ঢাকা চলে গিয়েছিল বলে একতলা দালানটা খালি হয়ে গিয়েছিল। আমরা পাকা ঘরে উঠার পর পরই মেইন গেইটে "ঘর ভাড়া দেওয়া হবে" সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হলো। আমি অনেক খুশি পাকা ঘরে থাকি বলে। হঠাৎ করেই নিজের ভেতর একটা ভাব কাজ করতে লাগল। বাড়িতে তখন আমার সমবয়সি কেউই নেই, থাকলে তাদের নেতা নিশ্চিত ভাবে আমিই হতাম। (ছোট বেলার ভাবনা গুলো কতোই অদ্ভুত আর হাস্যকর ছিল)
কদিন পরই আমাদের পুরনো ঘরে নতুন ভাড়াটি আসলো, ঘর ভাড়া নিয়েছে মোল্লা কাকা। বাসার সামনে যে ছোট দোকানটা নতুন হয়েছে সেটাও মোল্লা কাকা ভাড়া নিয়েছে । কাকার তিন ছেলে দুই মেয়ে। বড় ছেলে হুজুর ভাই মেজ ছেলে কাদের মোল্লা তারপর বড় মেয়ে শাহিনূর, ছোট মেয়ে কহিনূর আর সবার ছোট ছেলে বাবু।
বাবুর সাথে কদিনেই ভাব হয়ে গেল গলায় গলায় ভাব, বাবুর অনেক শক্তি। সেই সময়ে বিটিভিতে "রিপলিস বিলিভ ইট অর নট" নামক একটা অনুষ্ঠান দেখাত সেখানে অদ্ভুত সব মানুষ আর অদ্ভুত তাদের সকল কাজ দেখাত। সেখান থেকে দেখে দেখে নিজের মত নানা কৌশল আবিষ্কার করে বাবুর শক্তি পরিক্ষা করতাম। বাবুকে টিভিতে যা হত তা বলতাম আর বাবু অবাক হয়ে তা শুনত। বাবুদের ঘরে কোন টিভি ছিলনা। একদিন আমি আর বাবু বিকেলে বাড়ির পেছনের যে ডোবাটা ভরিয়ে ফেলেছে তাতে খেলতে গিয়েছিলাম।(ডোবার ইতিহাস বিশাল পরে বলবো) ডোবার মাঝেই চলে গিয়েছিলাম আমরা, হঠাৎ করেই বাবু ডোবার একটা চোরা খাদে পড়ে গেল, আমার বাবুকে তোলার মত শক্তি বা সাহস কোনটাই ছিল না। বাবু নোংড়া কালো পানিতে একবার ডুবছিল আবার ভেঁসে উঠছিল। কি করবো বুঝতে না পেড়ে এক দৌড়ে বাবুর মার কাছে চলে গেলাম। বাবুর মা দ্রুত এসে বাবুকে উদ্ধার করলো, আর বাবু যে গর্তে পড়ে গিয়ে ছিল তাতে একমুষ্টি চাল, একটা কাচাঁ ডিম এর একটা একটাকার মোটা কয়েন ফেলে দিয়ে এসলো। কেন এইসব দিল তার কোন ব্যাখা আমি আজো পাইনি।


ছবি: গুগল
কালো ছিপ ছিপে দেহ আর কাধঁ পর্যন্ত কালো-বাদামি রংয়ের চুল ছিল কহিনূরের। প্রথমে দু-চারদিন তার সাথে কথা বলিনি। কিন্তু শেষ পর্যন্ত তার সাথে আমার গভির ভাব হয়ে গিয়েছিল। কহিনূর পড়ালিখা করতনা। তার সাথে থাকা হতো অনেক, কহিনূরের সাথে বউ জামাই ই খেলতাম বেশি ,আমি বাজার করে আম পাতা, পেয়ারা পাতা, আতা পাতা,আমড়া পাতা নিয়ে আসতাম আর সে রান্না করে দিত সারা দিন অফিস করে আমি অনেক ক্লান্ত থাকতাম সে আমার হাত-পা ও টিপি দিত। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কহিনূরকে আমি সত্যিই বিয়ে করবো। হঠাৎ শুনি হুজুর ভাই বিয়ে করবে, নতুন বউ নিয়ে এই ছোট্ট ঘরে তাদের জায়গা হবেনা বলে তারা বাসা ছেড়ে চলে গেল। বাসা ছাড়ার পরও বেশ কদিন তাদের নতুন বাসায় যাওয়া আসা ছিল। তারপর হঠাৎ করেই যাওয়া আসা বন্ধ। এভাবেই ছোট্ট বেলার প্রেমিকাকে হারিয়ে ফেল্লাম। এখন হয়তবা কহিনূরের স্বামি আছে তিন-চার-পাচঁটা বাচ্চা আছে। সে কোথায় আছে, কেমন আছে, দেখতে কেমন হয়েছে কে জানে??

পর্ব ১ Click This Link
পর্ব ৩ Click This Link
পর্ব ৪ Click This Link
পর্ব ৫ Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×