চিনেবাদামে লেখা ভালবাসা ______________________________
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মন কেমন আছিস?
পার্কের চুঁইয়ে পরা রোদ্দুরে তোর ফাগুন মুখ
আজো চোখে ভাসে ওই নিমগ্নতা
দু’টাকার বাদাম সুনীলের নীরা মোড়ানো ছিলো
আর তাই বিদ্রূপ আর সন্মোহিত হাসিতে
কবি হিসেবে বড্ড অভিমান হয়েছিলো ।
এরপর সেই শিল্প -
কতো বেলা গড়িয়ে গেলো বহুদূরে যখন
চিনেবাদামে লেখা তোর “ভালোবাসি” এখনও আছে,
আমার বুক পকেটে অভাবি ঘামে ভিজেও উজ্জ্বল।
লুটেরা মেঘেরা গর্জেছিলো, তাই
কত বিলাসী বর্ষায় রিকশার হুড তুলে প্রায় অন্ধকার।
ওই আঁধারেও কত সহস্র রঙ ছিলো বল!
এখন ফাগুন কিংবা বসন্তও কতো বর্নহীন।
আজো বৃষ্টি হয়, ভেজা মাটিতে সোঁদা গন্ধ
এরপর তারাদের মালাগাথা এক, দুই, তিন......অথচ
ইচ্ছেরা এখানে একলা ঘরে চাদরমুড়ি দিয়ে ব্ল্যাকআউট।
এখন
স্মৃতির রাংতায় মোড়া শূন্য অনুভূতির মত
হাওয়ায় টলছে আকাশ
আর আমি বিষয় বৈচিত্রে ভুগছি,
আমার সাধের রংধনু আজ অন্য সৌরলোকে।
মন
স্বপ্নের বিভক্ত কণাগুলো জড়করে বেশ কবার ফিরতে চেয়েছি
তোর কাছে।
অভিলাষী ইচ্ছেগুলোকে একে একে ভাঁজ করে গুছিয়ে নিয়েছিলাম ব্যাগে,
ঢেউ ভেঙ্গে যতোই এগোই
দূরের লাইটহাউসটা আরো আরো দূরে সরে যায়...............
মন আমায় এখনও ভালোবাসিস?
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।