বিভ্রান্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ সকালটা শুরু হল একটা নাম না জ়ানা পাখির ডাকে। ওই পাখির ডাক শুনে মনে হচ্ছিল, যেন সে নতুন কোন ঠিকানার খোজেঁ বেড়িয়েছে, আর সেই যাত্রার উদযাপনী সঙ্গীতে চারদিক মুখরিত করে সে উড়ে যাচ্ছে, এবং তার সাথে রয়েছে নীরবতার অবিরত ছন্দ। নীরবতা – যেখান থেকে সবকিছুর শুরু।
আমি এই পৃথিবীর একজন এটা ভেবে আমার হঠাৎ খুশীতে মন ভরে গেল, কফোটা আনন্দাশ্রু গড়িয়ে এলো কপোলে।
এই অসাধারন রুপ, এই অদ্ভূত বৈচিত্র কি আমারই মনের দর্পন!!!!
আমার মনে হল ভালবাসাময়, সর্বদা প্রসারিত, ক্ষমাশীল এবং সহানুভূতিশীল এই ধরিত্রীর বুকে কোথায় আমার ভেসে যাওয়া উচিত তা আমি জানি, নাকি স্রোতের বীপরিতে - ভীতির সংগে সহবাস, সংকিত, ক্ষয়িষ্ণু জগতে প্রবেশ করে পঙ্কীল জীবন ধারন করব আমি?
আমি বিশ্বাস করি “পছন্দ” হচ্ছে সত্যিকারের স্বাধীনতা। প্রতিটা মুহুর্তে আমি কি অনুভব করছি এর ওপর নিয়ন্ত্রন আমায় যে কি অপার শান্তি দিচ্ছে এটা ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারবনা। অনিশ্চয়তার ছায়ায় না থেকে নিজের পছন্দমতো গড়া-ই কি ভালো নয়?
আমাদের প্রত্যেকেরই একটা বিষেশ পছন্দের গান আছে। সবারই একটা সহজাত ক্ষমতা আছে মনুষত্বের। আমরা বন্ধনহীন, অনন্ত, ভালবাসায় উজ্জ্বল। আমি তোমাদের ভেতরের গানটা শুনতে পাই, ওই সম্পদের প্রাচূর্যটাকে আমি অনুভব করতে পারি। আমি মনে প্রানে বিশ্বাস করি যাবতীয় সংশয়ের একমাত্র উত্তর হচ্ছে ভালবাসা। আর তোমরা আছ বলেই ভালবাসা চিরন্তন।
কেউ ভালবাসে, কেউ ভালবাসাতে মজে, আর আমি? জানিনা। এমনটা আগে কখনই ঘটেনি। একটা অষ্পষ্ট বোধ, ইচ্ছেরা অনন্তে উড়তে চাইছে। কেউ ভুল করে, কারও ভুলে বসবাস, আর আমি? এবারও মন নিরূত্তর। আমি চন্দ্রাহত, ব্যাপারটা হাস্যকর হয়তো। আমি সত্যিই জানিনা কি হয়েছে আমার।
অনেক আবোল তাবোল বকেছি এতক্ষন......হাহাহাহা.........ওপরে যা লিখেছি তা কি ঠিক হচ্ছে?
আমি বিভ্রান্ত...............
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।