
আমি তো স্বাধীন দেশের ই নাগরিক,তাই না?!?!?
বুঝতে পারছি না।
আসাদ গেট-ধানমন্ডি থেকে যখন হাত-পা ছিড়ে বাসায় আসলাম, তখন শুনলাম জিগাতলায় ৪টা মেয়েরে রেপ করছে, ৫জন মারা গেছে, ১৮জন মেয়েকে পার্টি অফিসে আটকায় রাখছে। একজনের চোখ উপরায় ফেলছে। শুনে যখন আবার মেস থেকে বের হব,ভাইয়ারা দিল বাইরে থেকে তালা মেরে। আব্বু-আম্মু ফোন দিয়ে কসম দিচ্ছে। অনেক ফোন দিয়ে ঘর থেকে বের হতে মানা করতেছে। এক বান্ধবী ফোন দিয়ে বলতেছে ঘর থেকে বের হলে ট্যাং ভাংগি দিবে, আরেকজন ফোন দিয়ে বলতেছে আমি একলা কিছুই করতে পারব না, আরেকজন বলতেছে ঘরে চুড়ি পড়ে বসে থাক। বড় আপু কয়েকটা ফোন দিয়ে হুমকি দিচ্ছে যেন বের না হয়। আরেক বড় ভাই বুঝাচ্ছে আপনি বাচলে বাপের নাম। আবার ১২-১টার দিকে দিকে শুনলাম ১৩টা মেয়ে রেপড, ৪০০+ ছাত্র হাসপাতালে ভর্তি, ১৪টা মেয়ে নিখোজ। তখন ও আল্লাহ-র কাছে দোয়া করছি সব যেন গুজব হয়। বড় ভাইয়া-আপুরা ও ফোন দিয়ে বোঝানোর চেষ্টা করছে এগুলো গুজব। গুজব ই যদি হয়, তাহলে আমাকে নিয়ে টেনশন করছেন কেন?!?!? ঘরে বেধে রাখছেন কেন?!?!?

৮/৯টার দিকে একটা ছবি দেখলাম ছেলে ১টার চোখে পতাকা বেধে ২জনে মিলে ধরে নিয়ে যাচ্ছে। আবার এক ভিডিওতে দেখলাম এক ছেলে কাদতে কাদতে ফিট হয়ে গেল ওর বান্ধবীদের রেপ করছে বলে। এগুলো ও কি অবিশ্বাস করব?!?!?
৮টার দিকে ৪টা মেয়ের লাশ পাওয়া গেছে শুনলাম, ফেসবুকে লাশের ছবি ও দেখলাম। ঘন্টাখানেক পড়েই দেখলাম সেগুলো ভুয়া নিউজ বলে পোস্ট দিয়ে কোথাথেকে সেই ছবিগুলো জোগাড় করা হয়েছে তার লিংক সহ দিল।

বাহ!!! চমৎকার, লীগ আমাদের ছাত্রদের উপর হামলা চালাও, আর দল সেইটাকে পুজি বানিয়ে নিজেরাও লীগের নাম দিয়ে হামলা চালাও। সরকার পতনের, নিজেরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা কর। চমৎকার আমার স্বাধীন বাংলাদেশ, এই দেশে ছাত্রদের রাস্তায় পিটানোর স্বাধীনতা আছে, মেয়েদের রেপ করে রাস্তায় ফেলে দেওয়ার স্বাধীনতা আছে, ছাত্রদের গাড়িচাপা দিয়ে মেরে ফেলার স্বাধীনতা আছে। শুধু আমাদের ছাত্রদের, আমজনতার বাক্স্বাধীনতা নেই, বিচারের জন্য আন্দোলনের স্বাধীনতা নেই।
হ্যা,মানলাম আমাদের নয় দফা দাবি ধুম করে বাস্তবায়ন সম্ভব না। একজন মন্ত্রীর পদত্যাগ এত সোজা নাহ, আমাদের নয় দফা দাবির কোনটায় ধুম করে করার মত না। কিন্তু তাই বলে এই পিচ্চি পিচ্চি ছেলেগুলোর উপর গুলি চালাতে হবে?!?!?বাহ!!! আমার বঙ্গবন্ধুর 'সোনার' বাংলাদেশ!!!

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


