somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে নগর ও অঞ্চল পরিকল্পনার স্বরূপ

১১ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে নগর ও অঞ্চল পরিকল্পনার ধারণা খুব বেশি দিনের নয়। এখনও অনেকেই ভালোভাবে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। মূলত পরিকল্পনা প্রতিটি কাজের জন্যই আবশ্যক। তেমনই একটি শহর পরিকল্পনা ছাড়া চলতে পারে না। নগর ও অঞ্চল পরিকল্পনার মূল বিষয়বস্তু কিন্তু এটিই। পরিকল্পনার মাধ্যমে একটি শহরের মৌলিক প্রয়োজনীয়তা গুলিকে সামনে রেখে সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের মত বাড়তি সুবিধা গুলি বিবেচনা করে শহরটিকে সুবিন্যস্ত করা হয়। এই উদ্দেশ্য থেকেই উঠে আসে কিছু মৌলিক ধারণা। যেমন,
~রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে কক্ষনই কল-কারখানা থাকবে না,
~শহরের ব্যবসাকেন্দ্র (CBD-Central Business District) ঘনবসতি এলাকায় নয় বরং তার পাশে সুবিধাজনক কোন জায়গায় হবে,
~শহরের রাস্তাগুলি এমন ভাবে বিন্যাস্ত থাকবে যেন সকল প্রয়োজনীয় জায়গা গুলীতে বসতি এলাকা থেকে খুব সহজেই যাওয়া যায়,
~শহরের স্থিতিশীলতা রক্ষায় অবশ্যই ৪০% সবুজ ভূমি (গাছগাছালি, মাঠ ইত্যাদি) থাকতে হবে,
~শহরের মধ্য অবস্থিত জলাধার গুলি কখনই ভরাট করা যাবে না .....ইত্যাদি..ইত্যাদি।
অথচ আমাদের দেশে নগরায়নের ক্ষেত্রে উপরোক্ত প্রায় সবগুলি নিয়মকেই বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এমনকি এখনও হচ্ছে। উন্নত দেশগুলিতে যা আইন আকারে নিয়ন্ত্রণ করা হয়। সে সব দেশে প্ল্যানিং কমিশন খুবই স্ট্রিক্ট। অথচ আমাদের দেশে প্ল্যানের ইমপ্লিমেন্টের সময় রাজনীতিবিদের সিদ্ধান্তই যথেষ্ট। তাই আমাদের দেশের সবচেয়ে নামকরা পরিকল্পনাবিদ হচ্ছে রাজনীতিবিদেরা। যাইহোক আমার মতে দেশের এহেন পরিস্থিতিতে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে এখন দুইটি অপশনই খোলা আছে। এক: হয় প্ল্যানারদের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনার পক্ষে জনমত তৈরি করে তা রাজনীতিবিদ দের খাওয়াতে হবে সেজন্য প্ল্যানারদের পলিটিকাল এ্যপ্রোচে চরম পারদর্শী হতে হবে। দুই: নতুবা ভবিষ্যৎ রাজনীতিবিদ দের নগর ও অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিগ্রী আবশ্যক করে দিতে হবে...। তাতে যদি কিছু হয়। সেজন্য সমাজে একজন সৎ এবং সুদক্ষ পরিকল্পনাবিদের কাজ এবং গুরুত্ব অনেক বেশি।

(লেখটি নিতান্তই আমার অবচেতন মন থেকে তুলে ধরা। একটি শিশু যেমন জন্মের পর অবচেতনভাবে তার মাতৃভাষা শেখে তেমনি আমাদের দেশের দুর্নীতি এবং অনিয়ম অবচেতনভাবেই সে অবলোকন করে। তাই আমি লেখাতে কোন উদাহরণ তুলে ধরিনি। কারণ আমার বিশ্বাস যারা চুয়েট ব্লগ পড়ে তারা সবাই বাংলাদেশী...।)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×