নেপাল মাউন্টিয়ারিং এসোসিয়েশনের তালিকায় মুসার নাম যেমন নেই, তেমনি ওয়াসফিয়ারও নামও নেই।
এমনকি মুহিতের নামও নেই।
জ্বি এটাই নির্জলা সত্য।
মুসা একটা জালিয়াত, এজন্য মুসার নাম নেই, মেনে নিলাম। তাহলে ওয়াসফিয়াও কি জালিয়াত???? তার নাম নেই কেন????
মুসা কিংবা ওয়াসফিয়ার নাম না থাকায় আমি আহত নই। আমি আহত এবং হতভম্ব মুহিতের নাম না থাকায়। এই তালিকায় মুহিতের নাম নেই কেন???
এম এ মুহিত ২০১১ তে এভারেস্ট গেছেন, 'নেপাল পর্বত' স্মরণিকায় সেই কথা নেই।
তাহলে কি মুহিত ২০১১ তে এভারেস্টে উঠে নাই???
না, এত দ্রুত কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না।
এভারেস্টে দুটি দিক থেকে উঠা যায়। তিব্বত এবং নেপাল দিয়ে।
ওয়াসফিয়া এবং মুসা এভারেস্টে উঠেছেন তিব্বত দিয়ে, এজন্য উনাদের নাম এখানে নেই।
মুহিতও ২০১১ সালে প্রথমবার উঠেছেন তিব্বত দিয়ে। উনার সেই অভিযানের কথাও এখানে নেই।
মুহিত এবং নিশাত যৌথভাবে ২০১২ সালে উঠেছেন নেপাল দিয়ে, এজন্য উনাদের নাম আছে।
আশা করি, এইবার পরিস্থিতি বুঝে সবাই কথা বলবো।
Muhit, Wasfia, Nishat, Inam Al Haque er bondhura ki tader drishti akorshon korben, ei status er bishoie....amra ei uttoar gulo tader kach thekei jante chai.
মুসা ইব্রাহিমের দেয়া তথ্য, প্রমান বা কথা বিশ্বাস করার বা না করার নানান কারন থাকতে পারে কিন্তু নেপাল থেকে প্রকাশিত নেপাল পর্বত যা নিয়ে ফেসবুকে তুমুল লড়াই দেখছি সেই নেপাল পর্বতকে অবিশ্বাস করার অন্তত কয়েকটা কারন আমি পাচ্ছি। সেগুলো ক্রমানুসারে দিলাম। এখানে আছে নেপাল পর্বতে প্রকাশিত সেই তালিকা http://www.priyo.com/2014/03/30/61558.html
একঃ এর মধ্যে একটা বড় গোলমাল হল মন্টিনিগ্রো নামের দেশটি সেই তালিকায় না থাকা, ২০১০ সালে তারাও এভারেস্ট জয় করেছিল, কিন্তু নেপাল পর্বতের তালিকায় তাদের নাম নাই। এই লিঙ্কে তাদের প্রেসিডেন্টের সংবর্ধনার সংবাদ আছে। http://www.president.me/?akcija=vijest&id=2824
দুইঃ ব্রিটিশ কোন দেশ? অন্যরা জানতে পারেন আমি জানি না, কিন্তু দেশটি ঐ তালিকায় আছে, (শুরুর দেয়া লিঙ্কে যেতে পারেন)। সেখানকার তথ্য মতে ব্রিটিশ (!) নামক দেশের একজন ১৯৭৫ সালে এভারেস্ট চূড়ায় উঠেন, অন্যরা ব্রিটিশ দেশ পৃথিবীতে পেলেও পেতে পারেন কিন্তু আমি পাই নাই... :-)।
তিনঃ রাশিয়াকে আগে ইউএসএসআর নামে জানত মানুষ, সেই ইউএসএসআর থেকে ১৯৮২ সালে এভারেস্ট জয় করা হয়। কিন্তু পরে রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর ১৯৯২ সালে আবার এভারেস্ট জয় করে রাশিয়ার অভিযাত্রীরা। এই কারনে ১৯৯২ সালেও আছে রাশিয়ার নাম, কিন্তু বর্তমান রাশিয়া কিন্তু ১৯৮২ সালকেই মানে প্রথম এভারেস্ট জয় করার বছর হিসাবে। এইখানে কিছু উদাহরন পাওয়া যাবে আমার বক্তব্যের সপক্ষে।http://thosewhodared.blogspot.no/2012/10/1952-mount-everest-and-russians.html
চারঃ সবচেয়ে বড় অবমাননা তারা করেছে নারীর অভিযাত্রীদের। ইতিহাসের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছেন তার নাম নেপাল পর্বতের সেই স্মরণিকায় নাই!!! তার নাম জুঙ্কো তাবেই। জাপানের অধিবাসী। এইখানে তাকে নিয়ে একটা সংবাদ আছে Click This Link
সেখান থেকে জানা যায় উনি ৩৫ বছর বয়সে প্রথম মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন। কিন্তু নেপাল পর্বতের সেই স্মরণিকায় তার নাম কোথাও নাই!!! কেন? কি অপরাধ তার?
তা হলে এটা কিসের ভিত্তিতে বিভিন্ন দেশের প্রথম নিয়ে করা তালিকা? এত
এত সব বড় বড় ভুল যেই পত্রিকা করে সেই পত্রিকাকে বিশ্বাস করে আমি আমাদের মুসা ইব্রাহিমকে সন্দেহের কাঠগড়ায় ফেলতে পারছিনা দেখে অত্যন্ত দূঃখিত। কিন্তু কিছু করার আমার নাই, অন্তত আমাকে বিশ্বাস করাতে হলে যে মুসা ইব্রাহিম এভারেস্টে উঠে নাই, অন্য আরো কিছু প্রমান লাগবে।
http://www.himalayandatabase.com/2010 Season Lists/2010 Spring A4.html
Nepal Mountaineering Association:
১. মাত্র ১৫টি Expedition peak তাদের আওতা ভুক্ত , Everest তাদের আওতার বাহিরে l
১৮ টি trekking peak তাদের আওতায় আছে l
Click This Link Peaks
২. তাদের কোনো ডাটা বেজ নাই l
৩. তাদের Website এর তথ্য মতে 2002 June- 2003 May তে Mt. Everest Golden Jubilee পালন করে l তাহলে ৬০ বসর পূর্তি তে কেন স্মরণিকা ?
Click This Link of NMA
Welcome || Nepal Mountaineering Association
http://www.nepalmountaineering.org
What this site is all about? description
*নেপাল পর্বত' নামে যে বিতর্কিত স্মরণিকায় মুসা ইব্রাহীমের নাম নেই বলে সাম্প্রতিক সব বিতর্কের শুরু, সেই স্মরণিকাটির প্রকাশক Nepal Mountaineering Association নামে একটি সংগঠন।
তাদের ওয়েবসাইট ঘেঁটে দেখা যাচ্ছে :
1. এভারেস্ট-সহ নেপালের সর্বোচ্চ পর্বতগুলোর বেশিরভাগই তাদের আওতায় নয়;
2. তারা সাড়ে ৬ হাজার মিটার উচ্চতার ১৫টি Expedition peak নিয়ে কাজ করে। অর্থাৎ এই ১৫টি পর্বতে অভিযানে যেতে চাইলে তাদের অনুমতি নিতে হয়
3. আজ পর্যন্ত কারা কারা সেই ১৫টি Expedition peak জয় করেছেন, তাদের কোনো তালিকা এই ওয়েবসাইটে নেই
এভারেস্ট জয়ের ৫০ বছরপূর্তিতে তাদের কোনো উত্তেজনা বা কর্মসূচি ছিল না। কিন্তু ৬০ বছর বর্ষপূর্তিতে তারা ঘটা করে 'নেপাল পর্বত' নামে একটি স্মরণিকা বের করেছে। (কেন করেছে বা কাদের উৎসাহে করেছে, সেটা নিয়ে চিন্তা করা দরকার)
4. নেপাল পর্বত নামে ওই স্মরণিকায় পৃথিবীর প্রথম নারী এভারেস্ট জয়ী জাপানের জুঙ্কো তাবেইয়ের নাম নেই (গুগলে সার্চ দিলেই এই নামটা পাওয়া যায়)। ২০১০ সালে মুসা ইব্রাহীমের সঙ্গে মন্টিনিগ্রো থেকে একাধিক পর্বতারোহী প্রথমবারের মতো এভারেস্ট জয় করেন। পুরো তালিকায় তাদেরও নাম নেই। এভারেস্ট জয়ী খুব বেশি মানুষের নাম তো আমরা জানি না। কাজেই খুঁজলে নিশ্চয়ই আরও পাওয়া যাবে।
5. এম এ মুহিত ও নিশাত মজুমদারকে প্রথম বলে দেখানো হয়েছে। অথচ মুহিতের নামের পাশে লেখা আছে ২০১২। তাহলে ২০১১ সালে তার জয় কি মিথ্যা ছিল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




