ডুয়েট ভূমি অধিগ্রহন আন্দোলন, সুশৃঙ্খল আন্দোলনের মডেল
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর কোন আন্দোলনে গাড়ী ভাংচুর হয়না, এমনকি রাস্তা অবরোধ করে দুর্ভোগ সৃষ্টি করা হয় না। ডুয়েটের আন্দোলনকে এর আগেও (ডুয়েট নামকরন আন্দোলন ২০০৩)সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছিল, এখনও সাজানো হয়েছে। আন্দোলনের জন্য আমরা গঠন করেছি- মৃত্যুঞ্জয়ী স্কোয়াড, সাংগঠনিক স্কোয়াড, কূটনৈতিক স্কোয়াড, তথ্য ও মিডিয়া স্কোয়াড, সাংস্কৃতিক স্কোয়াড এবং ক্রীড়া স্কোয়াড। ভূমি আন্দোলনের পটভূমিতে আমরা বের করেছি ক্যাম্পাস পত্রিকা "দৈনিক মানচিত্র"। এতে থাকে আন্দোলনের কর্মসূচী এবং অবস্থার আপডেট সংক্রান্ত খবর এবং নিয়মিত ফিচার সমূহ। তথ্য ও মিডিয়া স্কোয়াডের সদস্য হিসেবে আমার কাজ হল আন্দোলন সম্পর্কে সঠিক জনমত গঠনের উদ্দেশ্যে প্রকাশিত এই ব্লগটিকে পরিচালনা করা। এইভাবে সকল স্কোয়াডের সদস্য সহ ডুয়েট পরিবারের সকলে আন্দোলনকে সফল করবার জন্য কাজ করে যাচ্ছে।
ডুয়েটের আন্দোলন এইরূপ সুসংগঠিত বিধায় এই লিখাটির শিরোনাম দেয়া হয়েছে "সৃজনশীল আন্দোলনের রুপকার ডুয়েট, ভূমি অধিগ্রহন আন্দোলন তাতে নতুন মাত্রা"। আমরা সুসংগঠিত ভাবে আমাদের আন্দোলনকে সফল করে তুলবোই।
ডুয়েট ভূমি অধিগ্রহন আন্দোলন সফল হউক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




