আমি জানিনা আপনি কি অ্যানটিভাইরাস ইউস করেন। তবে অ্যাভাস্ট অ্যানটিভাইরাস ব্যাবহার এর ব্যাপারে আপনাকে ভেটো দিব। একটি অ্যানটিভাইরাসের কাজ মুলত ভাইরাস রিমোভ এবং এফেক্টেড ফাইল গুলো ক্লীন করা (রিমোভ বা ডিলিট করা নয়)। এক্ষেত্রে অ্যাভাস্ট বেশির ভাগ ক্ষেত্রেই এফেক্টেড ফাইল গুলো ডিলিট করে দেয়। এমনকি উইন্ডোজ এর অনেক গুরুত্বপূর্ণ ফাইল (যেমন explorer.exe যার কাজ মুলত আপনার কম্পিউটারের হার্ড
ডিস্ক ড্রাইভ গুলো দেখানো, এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ) কেও বল্ক করে রাখে। আমি যখন প্রথম অ্যাভাস্ট ইউস করি তখন এটি explorer.exe কে বল্ক করে দেয় যার ফলে আমি পিসি অন করার পর দেখি কেবল ডেস্কটপ বাকগ্রাউন্ড কেবল শো করছে, টাস্কবার কিংবা অন্যকিছুই দেখাচ্ছে না, এবং কোন কাজ করাও সম্ভব হচ্ছে না (হবে কিভাবে, explorer.exe তো বল্কড বাই অ্যাভাস্ট)। শুধু এটাই না, ধরেন আপনি কোন সফটওয়ার এর ব্যাকআপ রেখেছেন আপনার হার্ডডিস্কে। দেখা গেল অ্যাভাস্ট ওই ব্যাকআপ থেকে মুল যে setup.exe ফাইল সেটাই সাসপিসিয়াস (সন্দেহজনক) ভেবে ডিলিট করে ফেলেছে। শুধু তাই নয়, আপনি পেন ড্রাইভ থেকে ফাইল ট্রান্সফার এর সময়ও দেখা যাবে এটি কোন কোন ফাইলকে সাসপিসিয়াস ধরে নিয়ে ট্রান্সফার করতে দিচ্ছে না। তখন আবার ম্যানুয়ালি Trustworthy দিয়ে আসতে হয়।
এই হচ্ছে অবস্থা। ভাইরাস থেকে আপানকে প্রটেক্ট করতে গিয়ে আপনাকে হয়তো এতোই যন্ত্রনা দিচ্ছে যে সেটা ভাইরাসের যন্ত্রণার চেয়ে কোন অংশে কম নয়। তাই আপনি যদি অ্যাভাস্ট দারা বিরক্ত হন এটা ইউস করা বাদ দিন। আমি রিকমেন্ড করবো McAfee। এটির ক্লিনিং ক্যাপাসিটি বেশ উন্নত। আর এটার যে লেগিংস ছিল পিসি স্লো করে দেয়, বর্তমানের উন্নত কনফিগারেশনের পিসিগুলোতে তা বুঝাই যায় না।
আর যদি আপনি উইন্ডোজ এইট বা এর আপডেটেড কোন ভারসন ব্যাবহার করে থাকেন, তাহলে উইন্ডোজ ডিফেন্ডার অনেক ভালো কাজ দিবে।
ইউশ ইউ ভাইরাস ফ্রি কম্পিউটিং!
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




