somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজারের জীববৈচিত্র্য ভাস্কর্য : শহরের প্রবেশমুখে স্বাগত জানাবে বিশাল চার হাঙ্গর

১২ ই জুন, ২০১০ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্যটন শহর হিসেবে কক্সবাজারের সৌন্দর্য বর্ধন, জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে শহরের কলাতলি মোড়ে নির্মাণ করা হয়েছে ‘জ’ ভাস্কর্য। বঙ্গোপসাগরে বিচরণকারী পরিবেশবান্ধব চার প্রজাতির হাঙ্গরের প্রতিকৃতি দিয়ে ভাস্কর্যটি গড়ে তোলা হয়েছে। আগামী ২৪ জুন ভাস্কর্যটি উন্মুক্ত করা হতে পারে।
সড়কপথে কক্সবাজার শহরের প্রবেশমুখে কলাতলি মোড়ে ভাস্কর্যটি পর্যটকদের প্রথম নজরে পড়বে। কক্সবাজার সৈকত ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণে অর্থায়ন করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। ফাইবার গ্লাস দিয়ে তৈরি ‘জ’ বা ‘চোয়াল’ নামের এই ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা।
দেশের অন্যতম জীববিজ্ঞানী রাগিব উদ্দিন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের একদল ভাস্কর শিল্পী ভাস্কর্যটি নির্মাণ করেন। পুরো ভাস্কর্যটির প্রাথমিক ধারণা, ডিজাইন, নকশা তৈরি ও নির্মাণ কাজে নেতৃত্ব দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর পরিবেশ ও পর্যটন বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ও জীববিজ্ঞানী রাগিব উদ্দিন আহমদ। ভাস্কর দলের অপর সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ রবিউল আলম, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডিএ)-এর সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও রূপান্তরের (ক্রিয়েটিভ ডিজাইন এন্ড রিসার্চ সেন্টার) পরিচালক নুরুল ইসলাম প্রীতম। তাদের সহকারী হিসেবে ছিলেন ঢাকাস্থ ফ্যান্টাসি কিংডমের ভাস্কর্য সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও ভাস্কর্য শিল্পী মোহাম্মদ রবিউল আলম বলেন, ‘কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির আগ্রহে কলাতলি মোড়ে প্রথম এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যটির মূল ডিজাইনার রাগিব উদ্দিন আহমদই বঙ্গোপসাগরে বিচরণকারী পরিবেশবান্ধব ৪ প্রজাতির হাঙ্গরের প্রতিকৃতি দিয়ে ‘জ’ ভাস্কর্যটির ডিজাইন করেছেন।’
তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে বিচরণকারী হাঙ্গরের মধ্যে বিপন্নপ্রায় ৪টি প্রজাতি বড় হাঙ্গর, বাঘা হাঙ্গর, হাতুড়ি মাথা হাঙ্গর ও চিতা হাঙ্গর—এই চারটি প্রজাতির প্রতিকৃতিই এই ভাস্কর্যে স্থান পেয়েছে।’
ভাস্কর্য শিল্পী মোহাম্মদ রবিউল আলম জানান, ভাস্কর্যটির ভিত্তি গড়ে তোলা হয়েছে রড, সিমেন্ট ও কংক্রিটের ঢালাই দিয়ে। একটি প্রবালের ওপর চারটি হাঙ্গরের প্রতিকৃতি প্রতিস্থাপন করা হয়েছে। তিনি বলেন, রেজিন ফাইবার গ্লাস দিয়ে ভাস্কর্যটির উপরিভাগ ও চারটি হাঙ্গর তৈরি করা হয়েছে, যা লবণাক্ত আবহাওয়াতেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।
তিনি মনে করেন, সাধারণত ভাস্কর্য তৈরি হয় রড, সিমেন্ট ও কংক্রিট দিয়ে। যেহেতু কক্সবাজার লবণাক্ত এলাকা, তাই রড সিমেন্ট দিয়ে তৈরি ভাস্কর্য বেশি দিন টিকে থাকবে না বলে ফাইবার গ্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
তিনি জানান, ২০১০ সালের জানুয়ারি মাসে ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু করেন তারা। দীর্ঘ প্রায় ৫ মাসে নির্মাণ কাজ শেষ হয়েছে। সূত্রঃআমার দেশ।
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×