somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মের পর নবজাতকের যত্নে কয়েকটি পরামর্শ

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাচ্চার জন্মের পর থেকে পুরো ২৮ দিনকে ধরা হয় নবজাতক সময়। এই কয়েকটা দিন মা এবং নবজাতকের জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। ভালবাসার পাশপাশি, বাচ্চার যত্নের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরী। এই সময় বাচ্চার নরম এবং কোমল ত্বকে ছড়াতে পারে নানারকম রোগ জীবাণু। তাই, নবজাতকের যত্নে কয়েকটি পরামর্শ নিয়ে আজকের লেখাটি।

জন্মের পরপরই নবজাতকের শরীর ভালমত মুছে নরম কাপড়ে মুড়িয়ে রাখতে হয়। এরপর প্রথমে কাঁধ, বুক, গলা এবং পেট মুছে নিয়ে পরবর্তীতে পিঠ, কোমর এবং শরীরের বাকি অংশগুলো মুছতে হয়। একবার মুছলেই হবেনা। একবার মুছার পর আবার পরিষ্কার কাপড় দিয়ে মাথা থেকে পুরো শরীর মুছে নিতে হবে।



মনে রাখবেন, জন্মের পর এমিওনিটিক ফ্লুয়িড নামে একটা পাতলা আবরণ থাকে, যেটি বাচ্চার রোগ প্রতিরোধ করে। তাই, বাচ্চার শরীর মুছার সময় খেয়াল রাখবেন, যাতে করে সেটি ঘষামাজা করে নষ্ট না করে ফেলেন। তাই, খুব যত্ন সহকারে বাচ্চার শরীর মুছুন। তবে, বাচ্চার কিছু সেনসিটিভ অংশ আছে, যেগুলো অনেক বেশি যত্ন নিয়ে মুছতে হবে। যেমন, চোখ, নাক, কান, জিহ্বা, দু’পায়ের ফাক, এবং নাভি। তাই, যিনি বাচ্চার শরীর মুছে নিচ্ছেন, আগেই জেনে রাখবেন যে, তিনি এই বিষয়ে অভিজ্ঞ কিনা। তা না হলে বাচ্চার সমস্যা হতে পারে।

নবজাতককে স্পর্শ করার আগে নিজের হাত ভালমত ধুয়ে নিন। কারণ, আপনার হাতে জীবাণু থাকতে পারে, যা বাচ্চার শরীরে সংক্রমণ করতে পারে। হাত ধুয়ার জন্যে হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন।

এরপর খেয়াল রাখবেন বাচ্চার নাভি যেন সবসময় শুষ্ক থাকে। কারণ, বাচ্চাকে পানি, তেল ইত্যাদি থেকে দূরে রাখুন। নাভি সাধারণত দুই সপ্তাহের মধ্যেই শুকিয়ে গিয়ে আপনাআপনি ঝড়ে যায়। তারপরেও, এই দুই সপ্তাহ খুব যত্ন নেওয়া প্রয়োজন।

নবজাতকের চোখ পরিষ্কার করার সময় হাত দিয়ে পরিষ্কার করতে যাবেন না। নরম কাপড় হালকা কুসুম গরম পানিতে চুবিয়ে এরপর মুছা শুরু করবেন। খেয়াল রাখবেন, বাচ্চার চোখ দিয়ে পানি যাতে ঢুকতে না পারে।

বাচ্চার নিজেই নিজের নখ দিয়ে নিজের ত্বকে ক্ষতের সৃষ্টি করতে পারে। তাই, সতর্ক থাকুন, যাতে করে বাচ্চার নখ বাড়তে না পারে। অনেকেই ভয়ে বাচ্চার নখ কাটতে সাহস করেন না। কোন ব্যপার না। বাচ্চার যখন ঘুমিয়ে থাকে, তখন ধীরে ধীরে খুব যত্ন সহকারে বাচ্চার নখ কাটতে পারেন।

অনেকেই না জেনে বাচ্চার কান কটনবার দিয়ে মুছতে শুরু করি। এটা ভালনা। কটনবার দিয়ে মুছলে বাচ্চার কানে সমস্যা দেখা দিতে পারে। তাই, হালকা নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে এরপর আসতে আসতে পরিষ্কার করুণ।

বাচ্চার ডায়াপার পাল্টানোর সময় খেয়াল রাখবেন যাতে করে বাচ্চার ত্বক সুরক্ষিত থাকে। কারণ, এই সময় বাচ্চার ত্বক খুবই সংবেদনশীল হয়ে থাকে। তাই, যে ডায়াপার পরাবেন, খেয়াল করবেন যে সেটি অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন কিনা। অবশ্যই সেটা জেনে বাচ্চাকে ডায়াপার পরানো শুরু করবেন। কারণ, সব ডায়াপার অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন না।

পরিশেষে, দিন যত যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। তবে, একটা জিনিস আপনাকে মানতেই হবে যে, বাচ্চার যত্ন সবার আগে। নবজাতকের যত্ন নিন, আর বাচ্চাকে রোগমুক্ত রাখুন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাতক মোজাফফরের গ্রেফতার ও ইতিহাসের দায়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৯:০৬

ইতিহাসের এক অমোঘ নিয়ম অপরাধ যতই নিখুঁত হোক না কেন, সময়ের কোনো এক বাঁকে তার চিহ্ন রয়েই যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশের আড়ালে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

লিখেছেন অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩



পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন

×