অনেকদিন আগের কথা। একদিন সন্ধ্যাবেলায় আমি আর আমার দুই বান্ধবী নিলয় আর আনিকাকে সাথে নিয়ে ক্যাম্পাসের নির্জন এলাকার ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাত একটা মোটাসোটা ছেলে দেখে নিলয় বলে উঠলো, হায় ইরেশ জাকের হায়! :#>
কথা প্রসঙ্গে তখন উঠলো কার কেমন ছেলে পছন্দ।
আনিকা বললো, আমার তো ড্যাসিং হিরো টাইপ ছেলে পছন্দ!!
নিলয় বলছিল, আমার ইরেশ জাকেরের মতোই মোটাসোটা গরিব গরিব চেহারার ছেলেই কিউট লাগে :!>
ওরা বলছিল আর আমি চুপচাপ শুনছিলাম
যেই না বলতে গেছি আমার নিজের পছন্দের কথা ঠিক সেই মুহূর্তে ওরা খ্যাকখ্যাক করে হেসে বললো,
জানি তো তোর কেমন ছেলে পছন্দ
গুইসাপের মতো দেখতে!
গুইসাপের মতো পার্সোনালিটি!
গম্ভীর পার্সোনালিটি!
গুইসাপের মতো টাকলু!
গুইসাপ নাকি চানার সালমান খানের মতো লাগে!
হাহাহা
গুইসাপের সাথে সে ফটোও তুলেছে!
হাহাহা
ওরা আমাকে নিয়ে মজা করেই চলেছে আর আমি মুখ বুজে শুনে যাচ্ছিলাম। একসময় একটু অন্যমনষ্ক হয়েও গেলাম। অন্যমনষ্ক হয়ে দাঁড়িয়েই পড়লাম। আর ওরা দুইটা সামনে এগিয়ে চললো আর আমাকে পচানি দিতে থাকলো। আমি ওদের একটু পিছনে পরে থাকলাম।
হঠাত আমার হুশ হলো... আয় হায় আমি কোথায় আর ওরা কোথায়!
ওদেরকে থামাতে চিতকার দিয়ে বললাম, এই মেয়েরা! সন্ধ্যার সময় মাথায় ওড়না না দিয়ে ঘুরঘুর করছো কোন সাহসে!
ওরাও পেছন ফিরে আমাকে দেখে হতভম্ব হয়ে বললো, তুই!! তুই ওখানে কেন!! আর তুইও তো মাথায় ওড়না দিসনি
আমি ওখানে দাঁড়িয়েই চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলাম, আমি দেইনি কারণ আমার এসবের দরকার নেই! বন বাঁদারের জ্বিন আমাকে ধরবে না!
এরপর ওরা দুইজন আমাকে অবাক করে দিয়ে আরো দ্রুত হাঁটতে লাগলো। আমি তো অবাক না হয়ে হতবাক হয়ে গেলাম!
আমি "এই এই" বলে ওদের পিছু জোরে হাঁটতে লাগলাম। আর ওরাও দ্রুত হাঁটতে লাগলো!! পারলে দৌড়ই মারে এমন অবস্থা!!
পরে শুনলাম ওরা দুইটা আমাকে দেখে ভয় পাচ্ছিল
ওদেরকে থামাতে আর ভড়কে দিতে সে সময় মাথায় ওড়না দিতে বলেছিলাম। আর "আমি মাথায় ওড়না দেইনি কারণ আমার এসবের দরকার নেই! বন বাঁদারের জ্বিন আমাকে ধরবে না!" বলেছিলাম কারণ আমার চুলে ঝুটি করা ছিল!
আর ওরা এটা শুনেই ভেবেছিল আমি একটা জ্বিন
খুব মজা পেয়েছিলাম সেদিন
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





