মাঝেমাঝে অনেক সুন্দর সুন্দর গান শুনি। আমার তখন মনেহয় মানুষ এতো সুন্দর গান কি করে গায়! আমারও তখন ভীষণ ইচ্ছা করে গান গাইতে। কিন্তু আমার কণ্ঠ ভালো না, তার উপর গাইতেও পারিনা। আমার গলায় বড় ধরনের সমস্যাও আছে। ইদানীং খুব সহজে দম ফুরিয়ে যায়।
সেই ২০০৮ সাল থেকে আমি একটুও গাইতে পারিনা। যখনই গাইতে যাই মনেহয়, উফ কি করছি এগুলো!! লোকজনও হাসাহাসি করে। খারাপই লাগে তখন।
আমার গাওয়া গান নিয়ে একবার একটা পোস্টও দিয়েছিলাম ব্লগে।
গতকাল সারাদিন রাত আমি যত ধরনের আকাম করা যায়, সবই করেছি। এর মধ্যে অন্যতম হলো... যারা গান গাইতে পারে না তারা কি করে গান গাইতে পারবে... এই বিষয়ক কয়টা লিংক পড়েছি।
সব শেষে যা বুঝলাম তা হলো:
ভালো গান গাইতে হলে...
1. বুকে প্রচন্ড সাহস থাকা লাগবে
2. প্রবল ইচ্ছা থাকতে হবে
3. মনটাকে অনেক প্রফুল্ল রাখতে হবে
4. শরীরটাকে ভালো রাখতে হবে। অনেক পানি খেতে হবে। পানি শরীরের জন্য যেমন উপকারী তেমন ভোকাল কর্ডের জন্যও উপকারী।
5. রেগুলার রেওয়াজ করতে হবে।
6. গুনগুনানি অনেক ভালো একটা এক্সারসাইজ। সবসময় গুনগুন করতে হবে। গুনগুন করলে ভোকাল নাকি বেশ ম্যাচিউরড হয়।
7. ঠান্ডা খাওয়া যাবে না। লিকার চায়ের সাথে ১ চামচ মধু উপকারী।
8. গায়ের চামড়া মোটা করতে হবে। ক্রিটিসিজম শোনার অভ্যাস থাকতে হবে
9. নিজের রেকর্ডিং নিজে করে শুনতে হবে। (যদিও আমার নিজের রেকর্ডিং শুনলে নিজেরই লজ্জা লাগে)
10. যেকোনো এক ধরনের সঙ্গীত নিয়ে থাকতে হবে। রবীন্দ্রসঙ্গীত করতে চাইলে, এটা নিয়ে পড়ে থাকতে হবে! ব্যান্ডের গান গাওয়া যাবে না।
11. সঙ্গীতশিল্পীদের সাথে মাঝেমাঝে সঙ্গীত বিষয়ে কথাবার্তা বলতে হবে
12. যেই গান গলার সাথে মানায় না, ঐগুলো বাদ দিয়ে দিতে হবে। খুব পছন্দের গান যদি অনেক কঠিন হয় তবে শুধু গুনগুন করা যেতে পারে।
অনেক পয়েন্টই দিতে পারতাম। কিন্তু আমার মতো মানুষের কথা চিন্তা করে আর দিলাম না
গান বিষয়ে যার কাছেই সাজেশন চাওয়া হোক না কেন, সবাই এক কথাই বলে, সেটা হলো রেওয়াজ করতে হবে বেশি বেশি করে। বর্তমানে আমার কাছে কোনো হারমোনিয়াম নাই। আর ২০০৮ সালে আমি বেশি রেওয়াজ করতে গিয়েই গানের প্রতি সব আগ্রহ শেষ করে ফেলেছিলাম। এই কারণে এই পয়েন্টটা বাদ দিয়ে আমি দেখলাম আমি আগের মতো একটু একটু গাইতে পারছি :!>
অনেকে আছে অন্যকে আনন্দ দেওয়ার জন্য গান গায়। কিন্তু আমরা যারা নিজের জন্য গান গাই তারা অপছন্দনীয় বেশ কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে গান গাইতে পারি
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



