আমাদেরই আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনের সব কিছুতেই উপেক্ষিত থেকে যায়। তারা নিজেদের জীবনের প্রতি মুহূর্তে নিজেকে যতই প্রমাণ করতে চাক না কেন,পারে না। পারে না নিজের ওপর অন্যদের আস্থা প্রতিষ্ঠিত করতে।
পারে না তার আশেপাশের মানুষ গুলোর জন্যই। তারা ছেলেটিকে নিজেকে,নিজের সামর্থ্য কে প্রমাণ করার সুযোগ পর্যন্ত দেয় না। ছেলেটির ওপর তাদের কোন আস্থা পর্যন্ত থাকে না। আর এমন করে উপেক্ষিত হতে হতে ছেলেটি নিজেকেই হারিয়ে ফেলে একসময়। হারিয়ে যায় তার সামর্থ্য, ক্ষমতা, গুণ গুলো। অপার সম্ভাবনা সম্পন্ন ছেলেটি হারিয়ে ফেলে নিজেকেই। নিজের আশপাশ আর পুরো পৃথিবীর সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়। বোতল বন্দী করে ফেলে নিজেকে। কেউ খোজ পর্যন্ত রাখে না ছেলেটির। খোজেও না তাকে।
হতাশা আকড়ে ধরতে চায় ছেলেটিকে। এই কারণে নয় যে, সে নিজেকে প্রমাণ করতে পারে নি। বরং একারণে যে কেও তার ওপর আস্থা রেখে তাকে নিজেকে প্রমাণ করার সুযোগ পর্যন্ত দেয় নি তাই। তবুও ছেলেটি শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করার বৃথা চেষ্টা করে যায়। নিজের সবটুকু দিয়েই চেষ্টা করে যায় অন্যদের আস্থা অর্জন করতে। তাতে অবশ্য বিশেষ কোনই লাভ হয় না। দীর্ঘস্বাস গুলো ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে। পরিশেষে ছেলেটি নিয়তির কাছে হেরে জীবনের নির্মম বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়। আর নিজেকে ধীরে ধীরে সব কিছু থেকে সরিয়ে নেয়। কিন্তু দিনশেষে সেই মানুষগুলোর কেমন আছে এর জবাবে ঠিকই হাসি মুখে জবাব দেয়,
"......ভালো আছি মন্দ নয়,
চালু আছি,বন্ধ নয়।।" আলহামদুলিল্লাহ!! :-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






