somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ানক তৌহিদী জনতা

০৩ রা মার্চ, ২০২৩ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক, আজকাল তো চারদিকে শুধু তৌহিদি জনতার ঢল ! একদল তৌহিদি জনতা আরেকদল তৌহিদি জনতাকে কুফরি ফতোয়ায় ব্যাস্ত। অথচ আজকাল তৌহিদি জনতার অভিনয়ে যারা ব্যস্ত তাদের পূর্ব পুরুষরাই তৌহিদি জনতার নাম ভাঙিয়ে পিটিয়ে মেরেছিল ইসলামের তৃতীয় খলিফা এবং পবিত্র কোরআন সংকলক, স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই হজরত উসমান (রাঃ)-কে। তার বিরুদ্ধেও অভিযোগ ছিল, তিনি কোরআনের আইন অনুযায়ী খিলাফত চালাতে পারছেন না !! অথচ আজকে যে কোরআন পড়ি;- তার সংকলক তিনি রাঃ। হত্যার ৪০ দিন আগ অবধি তাকে অবরুদ্ধ রাখা হয় স্বপরিবারে। তাকে জুম্মার নামাজ পড়ার অনুমতিও দেয়া হয় নি। অথচ এই যে নামাজের ঘর মসজিদে নববী যেটি তার সমস্ত সম্পত্তি দানের উপর কেনা হয়েছিল প্রিয় নবীজির সময়ে। একটা অন্ধকার কক্ষে বন্দি থাকতে হয়েছিল এমন এক সাহাবীকে যাকে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন- জুন্নুরাইন বা দুই আলোর মালিক। তাকে পাহাড়া দিচ্ছিলেন রাসূলের দুই নাতি ইমাম হাসান (রাঃ) আর ইমাম হোসেন (রাঃ)। গোপনে পানি এনে দিতেন রাসূল(সা) এর আরেক মেয়ের জামাই হজরত আলী (রাঃ)। অথচ এই উত্তেজিত জনতার দাবী ছিল- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান থেকে বিচ্যুতি আর আল্লাহর আইন অনুযায়ী চলতে না পারার ব্যর্থতাই খলিফাকে পিটিয়ে মারার ঔচিত্য দেয়! উনাকে বাচাতে গিয়ে হাতের আংগুল কেটে ফেলেন খলিফার স্ত্রী নায়েলা। আর কোরআন পাঠরত খলিফা ওসমান(রাঃ) কে মেরে ফেলা হয় কোরআনের অবমাননার অপরাধে। কারা মারে? এই তৌহিদি জনতাই! এই উত্তেজিত জনতা কোরআন সংকলকের চেয়েও বড় কোরআন রক্ষাকারী, নবীর মেয়ের জামাই দৌহিত্রদের চাইতেও বড় নবীপ্রেমিক, আশা মুবাশশরা বা আল্লাহর কাছে বেহেশতের সুসংবাদ পাওয়া সাহাবী উসমানের চেয়েও আল্লাহর দ্বীন বেশী বুঝা। যারা খলিফাকে মেরেছিল তারাও নামাজ পড়েই এসেছিল। তারাও কোরআনের হাফেজ ছিল। বিভিন্ন যুদ্ধে বীরত্বের পুরস্কারপ্রাপ্ত ছিল। কিন্তু তাদের সামনে ধর্ম থাকে না, ক্ষোভ, ক্রুধ আর পৈশাচিকতা ভর করে। এজন্যই কোরআন পাঠরত খলিফা উসমান(রাঃ) কে পিটিয়ে মারতেও দ্বিধা বোধ করে নাই। আমর বিন হামক উত্তেজিত তৌহিদি জনতার একজন খলীফা উসমান(রাঃ)-এর নিস্তেজ মৃত বুকে নয়বার তরবারি দিয়ে আঘাত করছিল। আর বলেছিল, এই তিনটি আঘাত আল্লাহর জন্য। আর শেষের ছয়টি আমার মনের ক্ষোভ।

সুতরাং উত্তেজিত তৌহিদি জনতার ক্ষোভের সমীকরণ এটাই। ধর্মের চাইতে পলিটিক্স বেশী থাকে। আর এসবের চেয়ে বেশী থাকে খুনে রক্তগরম কারণ। যে কারণ মানুষকে মব বানিয়ে দেয়, খুনে বানিয়ে দেয়! হয় মরবো, নাহয় মারবো- এই লিনিয়ার ব্রেইনওয়াশের জগতে নিয়ে যায়। ধর্ম অশান্তি রোধ করতে চাইলেও- পলিটিক্স এসে খুনী বানায়।
যে পলিটিক্সের কাছে খুন হয়ে যান নামাজরত হজরত ওমর (রাঃ), কোরআন পাঠরত হজরত উসমান( রাঃ) ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্য নারকীয় তাণ্ডব ঘটিয়েছে এই তথাকথিত তৌহিদি জনতা। যার বিষাক্ত ছোবল থেকে আজো মুক্ত হতে পারেনি ইসলাম ও ঈমানদার মুসলমানগণ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৩ সকাল ৯:২১
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

×