আলোর আশা জাগছে বুকে…
২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলার পথে ধূলো উড়ে
হাঁটি ধূলো উড়া পথে
পথের ধূলো সঙ্গে নিয়ে
যাচ্ছে জীবন শেষের রথে।
সাথি কতো হচ্ছে পথে
স্বপ্ন রঙ্গীন বসন ভূষণ
গোলক ধাঁধায় ভাসছি যেন
আরো পেতে মনে পোষন।
পথের বাঁকে থামছি আবার
সঙ্গে নিতে অনেক কিছু
ধূলোর সাথে মুক্তো নুড়ি
হাত বাড়িয়ে ডাকছে পিছু।
মোহেতে জড়িয়ে জীবন
রাখছে চোখে পর্দা টেনে
ভুল পথে দিশা হারিয়ে
জীবনতো তা নিচ্ছে মেনে।
ইট সুড়কির খানাকন্দ পথ
চলতে বড় কষ্ট হয়
জীবন জুড়ে মসৃন পথে
চলে করেছি পথের জয়।
সুখের স্বপ্ন এঁকে গেছি
রঙ্গিন দুনিয়ায় জীবন ভর
যৌবন টগবগ রক্তের তেজে
দু:খ কষ্ট পেতো ডর।
রূপ গেলো মোহ পালালো
চামড়াতে পড়ল শত ভাজ
পথের শেষে ধূলো পড়ে
চোখের জ্যুতি ধূয়াশা আজ।
হঠাৎ এসে চোখ খুলেছে
আলোর আশা জাগছে বুকে
চলব আমি শুদ্ধ পথে
আমায় কে রাখবে রুখে।
প্রভু আমার খুব ক্ষমাশীল
জানি ক্ষমা করবেন তিনি
এত সুন্দর জীবন দিয়ে
করে রাখছেন, আমায় ঋণী।
নিজের ভুল সব স্বীকার করে
তোমার দুয়ারে ঠেকাই মাথা
পূর্বের গুনাহ মার্জনা করো
মাথায় রাখো দয়ার ছাতা।
মহান তুমি দয়ার সাগর
ভাসিয়ো না হায় অকূলে
চলব আমি সঠিক পথে
ডুবব প্রভুর প্রেম মুকুলে।
(30 December 2014 at 21:44)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন