বৃষ্টি ভেজা উদাস দুপুর........
১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিবারাতি ঝরছে বৃষ্টি
ফোঁটা ফোঁটা আকাশ ফুঁড়ে
পাতায় পাতায় হাওয়ার কাঁপন
আয় না বৃষ্টি আরো জোড়ে।
আকাশ'টাতে মেঘের ছায়া
ঠান্ডা লাগে বৃষ্টির হাওয়া
এলোমেলো হাওয়ার তোড়ে
বৃষ্টির ছিটায় ভিজল দাওয়া।
নেই থেমে নেই ব্যস্ত শহর
ফেরিওয়ালা ছাড়ে হাক
ছুটে চলা মানুষগুলোর
মাথায় খাচ্ছে ছাতা ঘুরপাক।
সেন্ডেল পায়ে ছপছপাছপ
হাঁটছে মানুষ রাস্তার উপর
জলে ভেজা শহর আমার
বিবর্ণতার উদাস দুপুর!
বৃষ্টি ভেজা পিচের পথে
হেঁটে চলে ব্যস্ত জীবন
কেউ জানে না মুগ্ধ হতে
যে যার মত সাজায় ভুবন।
পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা
মুক্তোর মত জল - ঝলমলায়
পাতার যেনো বিষন্ন মন
পাতার চোখে জল - টলমলায়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন