চোখে কেবল অন্ধকার আসে নেমে..........
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
চির ঘুমে যেদিন আমি
থাকব আঁধার গোরে
কেউ কি এসে নাড়বে কড়া
আমার বন্ধ দোরে!
কেউ থাকবে না পাশে আমার
নিঝুম একলা একা
কেউ কি তখন আসবে করতে
আমার সাথে দেখা!
মোমের আলো জ্বালবে কি কেউ
আমায় ভালবেসে
আমার কষ্টে কেউ কি যাবে
খিলখিলিয়ে হেসে!
সর্প বিচ্ছু যখন আমায়
দংশন করবে এসে
কেউ কি তখন বাঁচাবে গো
বসবে কাছে ঘেঁষে।
মাটি যখন এপাড় ওপাড়
চেপে ধরবে জোরে
আটকাবে কি কেউ এসে হায়!
বাঁধবে বাহুডোরে!
দাউদাউ করা আগুন হল্কা
পুড়তে যদি আসে
পানি ঢালতে আসবে কি কেউ
থাকতে আমার পাশে।
কেউ হবে না আপন আমার
হবে না কেউ আশা
এই দুনিয়ায় দেখাও কেনো
এতো ভালবাসা!
একলা এসে একলা যাবো
কেউ নই কারো আপন
এই দুনিয়ার মোহে পড়ে
সুখের জীবন যাপন।
আমি মোহ তুমি মোহ
ক্ষণস্থায়ী সকল
ভালবাসা কাছে আসা
সবই যে ভাই নকল!
এক লহমা করলে চিন্তা
আহা কষ্টের মরণ
থাকতে কি আর দিবে যমে
ধরলে গো তার চরণ!
ভাবতে বসে দীর্ঘশ্বাসে
মুহুর্মুহু কষ্ট
কেনো তবে ছুটছি মোরা
পথ ধরে সে ভ্রষ্ট!
November 30, 2016
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন