somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কতদিন পাই না তোদের ফোন......

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কতদিন বন্ধুদের ফোন পাইনা
দু:খ ভারাক্রান্ত মন নিয়ে অপেক্ষায় থাকি
একটা ফোনের জন্য!
তোরা এমন হয়ে গেলি কেন রে?

আগে হঠাৎ যখন পুরনো বন্ধুদের ফোন আসত,
ভিড় করতো এসে মনে
....................কামরাঙার ফুল রঙ,
বৈকালের পুকুরপাড়ের শুভ্র মেঘমালা;
খোয়াই নদীর শুকনো চিকচিক বালুচর।

বুকের জমিন খালি করে নেমে যেত বয়সের ভার,
কপালের ভাঁজ করা রেখায় ভর করত টানটান উত্তেজনা;
চোখের কোণের নদীর ধারা,
মনের কোণে পুষে রাখা বিষন্নতা,
চাপা কষ্ট, চুপ করা আর্তনাদ
আর অনেক অনেক দীর্ঘশ্বাসগুলো হয়ে যেত নিমিষেই উধাও।

হঠাৎই যদি কখনো তোদের ফোন আসত
বাঁধাধরা সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে
আমি যেন জলতরঙ্গের নতুন সুরবাহার
স্বামী, শাশুড়ি-সন্তানদের জোড়া জোড়া নির্বাক চোখ এড়িয়ে
মাঠ-ঘাট, ব্রিজ-সাঁকো, শহর-নগর, বাস-ট্রেন, নদী-খাল ভেঙ্গে,
পাকদণ্ডী পথ পেরিয়ে পৌঁছে যেতাম সেই উপত্যকায়।

যে উপত্যকায় রঙধনু রঙ বৃষ্টি ঝরতো,
সেখানে বাস করতো আমার একান্ত মেয়েবেলা;
যে মেয়েবেলা এখনো ফুটে আছে ফুলের মতন,
মেলে আছে পাখা পাখির মতন
যেখানে ছলাৎ ছলাৎ উপছে পরতো হাজার উচ্ছ্বাসের ঢেউ।
(জানুয়ারী ০৩, ২০১৫-১০.৫৭ পিএম)

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×