মিষ্টি আপু সোহানী আপু...তার জন্মদিন-তোমরা কী জানো বাপু...........
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাকডুম তাকডুম বাজে শুনছো
জন্মদিনের বাজনা
আজকে আমরা খাবো দাবো
আজকে তো আর কাজ না!
সোহানী পু মিষ্টি আপু
সবার আছে জানা
হেরে গলা ছেড়ে দিয়ে
চলো না গাই গানা।
হরেক রকম খাবার দাবার
দিলাম যতন করে
সাজানো ঐ কুরমা পোলাও
মিষ্টি থরে থরে।
যে যার মতো নাও না নিয়ে
কেকের টুকরো প্লেটে
শুভেচ্ছা সব বুক পকেটে
নিয়ে এসো হেঁটে।
বেলুন ফুলাও জড়ির ফুলে
ব্লগটা দাও সাজিয়ে
আমরা ভক্ত সোহানী'পুর
যাচ্ছি ঢোল বাজিয়ে।
কত শত জ্ঞানী পোষ্টে
ভরা তার ব্লগবাড়ি
না পড়েই অল্প গল্প
ঠিক টেনো না দাঁড়ি।
উঠে এসো দিলাম ছেড়ে
ছড়া ছন্দের গাড়ি
কে কে যাবে আমার সাথে
সোহানী'পুর বাড়ি?
উঁকি মেরে দেখে এসো
পরিচ্ছন্ন বাড়ি,
চুলার উপর বসিয়েছে
বিরিয়ানির হাঁড়ি।
জন্মদিনের শুভেচ্ছাতে
দিলাম ভালোবাসা
সোহানী'পু মিষ্টি আপু
গল্প লিখে খাসা।
ভালো থেকো সারা জীবন
হাসি খুশি সুখে
নেক হায়াত যেনো দেন আল্লাহ্
সোহানী'পুকে ফুঁকে।
২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

ভাবছিলাম সোহানী আপুর জন্মদিনে আমি আগে পোস্ট দিমু । কিন্তু অফিস কর্ম আর ফাঁকে মার্কেটে যাওয়ার কারণে দেরী হয়ে গেলো।

যাই হোক শুভেচ্ছা তো সারাদিনই চলবে ইনশাআল্লাহ সমেস্যা নাই। নেন আপনারাও জানান শুভেচ্ছা আর সাথে মিষ্টি মুখ করেন। ঝাল জাতীয়ো কিছু আছে । সাথে প্লেট দিলাম ....সেল্প সার্ভিস কিন্তু ....। যে যার মত খেয়ে নেন আর পরিষ্কার পরিচ্ছন্নের দিকটা খেয়াল রাখবেন। যদি ব্লগবাড়ি ময়লা করছেন তবে তার শাস্তি আছে কিন্তু।
চেয়ার টেবিল আছে.............
বসেন বসেন....... বইসা পড়েন
বসেন বসেন
আল্লাহ হাফেজ
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন