somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» ফ্রেমবন্দির গল্প-৩

২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
=ফ্রেমবন্দির গল্প=
আমি বাংলাদেশ ব্যাংকে জব করি মোটামুটি সবাই জানেন। যখন জয়েন করি তখন এত সুন্দর ফুল বাগান ছিলো না। এত রঙবাহারী ফুলও ছিলো না। দিন যাচ্ছে অফিসের বাগানে হরেক রকম ফুলের আগমন বাড়ছে তো বাড়ছেই। অফিসের গেইটে ঢুকলেই মন জুড়িয়ে যায়। পানির উপর শাপলা, পানির উপর সাদা সাদা ফুলের গাছ (নাম জানি না) এবং চারিদিকে কেবল ফুল আর ফুল। এইতো এখন ফুটেছে সূর্যমূখী ফুল। এই ফুলগুলো এত উঁচু উফ ছবি তুলতে জুম করে তুলতে হয় মোবাইলে। আর ক্যামেরা তেমন একটা আনা হয় না। তো এই ফুলগুলো ক্যামেরায় তোলা। যদি কোনোদিন ছুটির দিনে অফিসে আসার সুযোগ পাই তবে হাতে ক্যামেরা নিয়েই ঢুকি। উদ্দেশ্য একটাই ফুলের ছবি তোলা। কত শত ফুলের ছবি হার্ডডিস্কে জমা পড়ে আছে।

ফুল হলো ভালোবাসার জিনিস, আজকে কেবল সাদা রঙের ফুলের ছবি দিলাম। সাদা হলো পবিত্রতার রঙ শুদ্ধতার রঙ। এই ফুলের নাম চন্দ্রমল্লিকা। সাদার সাথে গোলাপী রঙ চন্দ্রমল্লিকাও তুলেছি। পরে আরেকদিন দেবো ইনশাআল্লাহ। ফুল হলো এমন এক জিনিস, ফুটা ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। ইদানিং বৃষ্টির হাওয়ায় ফুলগুলো এমন দুলতে থাকে। প্রায়ই মোবাইলে ভিডিও করে ফেলি। সেগুলো ইনশাআল্লাহ একদিন আপনাদের দেখাবো। ভালো না লেগে উপায় নেই।

২।



১।
দুধ সাদা ফুল এনে দেবে, দেবে খোঁপায় তুলে
সাদা বেলী দাও পরিয়ে, এনে আমার চুলে?
চন্দ্র মল্লিকা ফুল দেবে, ফুলদানিতে রাখবো
তোমায় নিয়ে শুদ্ধ রঙে, সুখের স্বপ্ন আঁকবো।
হাতের বালা সাদা ফুলে, কানের দুলও সাদা
ঘ্রাণ ছড়ানো ফুল দেবে কী, নাকি দেবে গাঁদা?
চাই না গাঁদা, সাদা ফুলই, দিয়ো আমায় তুমি
ফুল যদি না দাও গো আমায়, মন যে বিরান ভুমি।
দাও পরিয়ে গলে আমার, সাদা ফুলের মালা
বলছো না আর কথা তুমি, ঠোঁটে মারলে তালা?
সাদা ফুলের গুচ্ছ দেবে, সাদা গোলাপ সাথে
নয়নতারা সাদা বেলী, দিয়ো এনে হাতে।
কৃষ্ণচূড়া নয় চাই শুধু, সাদা ফুলের তোড়া
সাদা ফুল দিলেই দেখবে হাসি ভুবনজোড়া।
সাদা ফুলের ঘ্রাণ মাখানো, একটি প্রহর দেবে
ভালোবেসে প্রেমে হেসে, মন কী চুরি নেবে?

৩।



৪।



৫।



৬।



১।
সাদা হলো পবিত্রতার রঙ, সাদা শুদ্ধতারই প্রতীক
দুধ সাদা ফুল দেখলে আহা, মন ভালো হয়ে যায় ঠিক ঠিক।
সাদা ফুলের ঘ্রাণও বেশী, জানেন কী তা অল্প?
সাদা নিয়ে গাঁথা কত কাব্য উপন্যাস গল্প।
সাদা হলো চোখের শান্তি, সাদায় মনও জুড়ায়
সাদা ফুলের গুচ্ছ দেখলে, মনটা যেনো পুড়ায়।
সাদা পড়ে হবে যেতে, বেলা শেষে ভেলায়
সাদাকে রেখো না তোমরা, অল্পবিস্তর হেলায়।

৭।



৮।



৯।



৩।
ফুলের উপর ভ্রমরা বসে, মধুর মজা লুটে
তোমার মনে প্রেম কলি হায়, একবারও না ফুটে;
হও না ভ্রমর, না মৌমাছি, পাপড়ি ফুলের হও না
আমার সাথে নিরিবিলি, প্রেমের কথা কও না?
কেমন তুমি পাথর মানুষ, বুকে পুষো রোদ্দুর
তোমা পানে ঠাঁয় তাকালে, তৃষ্ণাতে বুক দু্দ্দুর।
চোখের পুষো একটা সূর্য, বুকে পুষো আগুন
তোমার মনে রঙ বসন্ত, আসে না হায় ফাগুন।
শিমুল অশোক ফুটে ঝরে, যায় রে ফাগুন চলে,
মন নিলে না ভালোবেসে, ফুল দেবারই ছলে!
বুক জমিনে আগুন খাঁখা, বিতৃষ্ণাই গড়ো
মানুষ তুমি নিরামিষ এক, জরা বুকে জড়ো।
এই যে আমি বসে আছি, ফুল নিয়ে কী আসবে
আমায় নিয়ে প্রেমের জলে, এবেলাতে ভাসবে?
জরাজীর্ণ দূরে ঠেলে, প্রেম হয়ে আজ ফুটো
বসো কাছে একটু ঘেঁষে, প্রেমের মজা লুটো।

১০।



(মা- হাসান ভাই আর ভূয়া মফিজ ভাই :( কবিতা দিয়ালছি। আইয়া - খালি ফটো দেইখা যাইয়েন :D

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×