ক্ষমা করো প্রভু....
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসছি দেখো,
স্রোতের টানে ভাসছি দেখো
রঙ দুনিয়ায় মাতাল হয়ে
ঘুরছি দেখো ঘুর্নিপাকে;
মনের রঙ্গে যা খুশি তাই-
করছি দেখো,
পথের দিশা হারিয়ে আজ
ভাবছি এসে পথের বাঁকে।
নাচছি আমি সমানতালে
অন্ধ হয়ে দুনিয়ার প্রেমে
দেখছে সবাই, ভাবছে বুঝি
সুখগুলো সব আমার ভালে।
মোহের প্রেমে মজেছি হায়!
জরা সময় এসে হঠাৎ
বুলায় আদর বৃদ্ধ গালে।
রঙ্গ তামাশায় সঁপেছি মন
নিজ অস্থিত্ব ভুলছি বলে,
খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি দেখো,
দুনিয়ার সুখে
মত্ত থাকার করেছি পণ।
বুঝি নাই, অভাগী তাই
দুনিয়া নিয়ে পড়েছি দেখো
ক্ষনস্থায়ী সুখের তরে
বিশাল সময় অপচয়ে আজ;
যেনো আমার ভিতরে
আর আমি নাই।
সময় ছিল হাতে যখন
ভাবি নাই,
প্রাণ সঁপিবো প্রভুর তরে,
ভুল করেছি,
হাসি তামশায় সময় পার;
জানি না প্রভু, আমার তরে
রেখেছো কী উপঢৌকন?
অসীম তুমি, মহান তুমি
ভুলগুলি সব শোধরে দাও
অন্তিম সময়ে এসেছি দেখো
ক্ষমা যদি না করো প্রভু,
সিজদা ছেড়ে উঠব না আমি।
August 1, 2013 at 11:22 PM
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন