somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=তুমি আমায় কিছু শব্দ দিয়ো=

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
=তোমার জন্য কবিতা=
না, তুমি আমাকে পৃথিবী দিয়ো না,দিয়ো না আকাশের নীল
তার চেয়ে তুমি আমাকে কিছু শব্দ দাও,
যে শব্দের ঢেউয়ে সুখে ডুবে ভেসে অনায়াসে
লিখে দিতে পারি শুধু তোমার জন্য একটি কবিতা।

যে শব্দের পিঠে চড়ে যেতে পারি
কোনো এক অচীন কবিতাপুরী,
যেখানে নৈ:শব্দের বুননে এঁকে দিতে পারি একটি কবিতা,
যে কবিতার সুর অনুরণন বুকে বাজবে তোমার।

না, তুমি আমাকে শুষ্ক ধুঁধু মরুভুমি দিয়ো না
দিয়ো না মরিচিকা প্রেম, যেখানে হাত বাড়ালেই বিভ্রম;
তবে তুমি আমাকে একটা সমুদ্দুর দিতে পারো,
সমুদ্দুরের ফেনিল জলরাশির উপছানো জোয়ারে
পা ছুঁলেই আমি পেয়ে যাবো মুগ্ধতার হাজার শব্দ
যে শব্দ দিয়ে আমি বুনে দিতে পারবো
কেবল তোমার জন্য একশত দুই কবিতা।

নদী দিতে পারো, তবে নির্ঘুম রাত দিয়ো না আমায়
দিয়ো না একলা থাকার কষ্ট;
যে রাত কেবল হাঁসফাঁস, ঘড়ির টিকটিক
নষ্ট কলের টিপটিপ, ইঁদুর বিড়ালের লুকোচুরি খেলা
এসব ভয়ানক রাতে কী আর কবিতা লিখা যায়....
তুমি আমায় দিয়ো, স্বপ্নঘোর একটি রাত্রি
যে রাত্রির বুকে মাথা রেখে স্বপ্নপুরীতে নিশ্চুপ বসে
লিখে যেতে পারি তোমার নামে প্রেমের হাজার কবিতা।

স্বর্গ নয় নরকও নয়, আবার পাতালও নয়
তুমি আমায় একটি শুভ্র মেঘভর্তি আকাশ দিয়ো
দিতে পারো ঝরা পালক অথবা একটি রূপালী শশি;
মেঘের ভেলায় তোমায় নিয়ে উড়বো ইচ্ছে ডানায়
বন্ধ চোখে তোমার জন্য বুকের বামে লিখে রাখবো
ভালোবাসার শত ছন্দময় কবিতা।

অথবা তুমি পাখি হয়ো আমার জন্য,
তোমার নরম পালক স্পর্শে আমি সুখ শিহরণে কেঁপে
তোমার ঠোঁটে লিখে দিতে পারি আঙ্গুল ছোঁয়ায়
একশত লক্ষ কবিতা।

তার চেয়ে ঢের তুমি দোয়েল অনুনয় দাও আমায়
দাও স্নিগ্ধ অনুভব, এক রতি ভালোবাসা আর
নাটাই ছেঁড়া ঘুড়ি স্বাধীনতা, তুমি সু কামনাও দিতে পারো;
দিতে পারো একশত এক চিঠি আমার নামে.....
উত্তর চিঠির উত্তরে আমি লিখে দেবো অন্ত্যমিল,
তাললয়হীন কেবল ভালোবাসার অনুভূতির আঁচরে
তুমি শিরোনামে মাত্র একান্নটি কবিতা।
(মে ২২, ২০১৯)
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×