somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=আমার দখিন দাওয়ায় যখন ফুলেরা দেয় উঁকি=

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১। পিটুনিয়া।



কী এমন ক্ষতি
বাড়ালে প্রেমের গতি
আছি পাশাপাশি অথচ নিশ্চুপ নিরবতা;
একটি শাখে দুটো ফুল হতে পারি তো
বলতে পারি মনে জমানো সব কথা।
তুমি আমি পিটুনিয়া হই না হয়
প্রেমের হাওয়ায় দুলি, সময় করে তুলি মায়াময়।

ঘুম থেকে উঠেই বারান্দায় তাকাই, আর ঘুমের ক্লান্তি কেটে যায়। কোনো না কোনো ফুল ফুটে থাকে রোজই। ছোট বারান্দা যতটুকু গাছ
লাগানো যায় ততটুকুতেই গাছ লাগানোতে কার্পণ্যতা করিনি। যদিও তাসীনের বাপে কয় জঙ্গল। আমি মনে মনে বলি আমার জঙ্গলেই মঙ্গল। ভালো লাগে এতের সাথে কিছুটা ক্ষণ থাকলে। যদিও এদের যত্ন করা কষ্ট। অফিসের কারণে এদের সময় দেয়া যায় না। তবুও শখের তোলা একশত দুই টাকা। আজকে ফটোগ্রাফীতে আছে যুগল অথবা জোড়া কইতর অথবা প্রেমিক যুগল। ভালো লাগলে আমারও ভালো লাগবে। এগুলা মোবাইলে তুলেছি।

ঘুম থেকে উঠেই দখিন দিকে তাকালে আমার বারান্দা। আলহামদুলিল্লাহ



আমার বারান্দা যেন সুখের শিশির কণা
টলমলে সুখ, স্বচ্ছ আলোর ফোয়ারা
এখানে দাঁড়ালে ঠায় মন সুখে মাতোয়ারা
কী শান্তি, আহা রাখবো গোপন কাউকে বলবো না।

০২। সবুজ বৃক্ষের বুকে তুমি আমি জোড়া ফুল
তুমি ছুঁয়ে দাও মন আলতো
ব্যস্ততা সে থাকবেই, ভাবনা কেন এত?
ভালোবেসে সুখ দাও জীবনে অতুল।

(ছোট কাঁটামুকুট)



০৩। আকাশের তারা হতে যাবে কেন, পারবো না তো মন ছুঁতে
তুমি নয়নের তারা হও, মনের বিষাদ দূর করে দাও প্রেমের এক ফুঁতে।

(হাইব্রিড নয়ন তারা)



০৪। আচ্ছা প্রেমের রঙ তুমি জানো কী ?
জানো না, তাই হাসছো মুচকি;
মিহি গোলাপী, আদর আদর রঙ জেনে নাও
এমন প্রেম তুমি কি চাও?

(গোলাপী পর্তুলিকা)



০৫। আমি অপরাজিতা, পরাজয় মানবো না কখনো
যতক্ষণ না হৃদয় তারে বাজাও প্রেমের বেণু;
ভেবেছো অপরাজিতার রঙ দেবে... দেবে বিরহ এক সমুদ্দুর;
ভালো আমায় বাসবেই... আমায় দূরে রাখার চিন্তা রেখে দাও বহুদূর।
(হালকা সাদা নীল ডাবল লেয়ার অপরাজিতা)



০৬। মনে তোমার বসন্ত আসে না কখনো, তুমি চৈত্র
হতে পারলে না আর আমার ভালোবাসার মিত্র;
কখনো হিমু সাজোনি, আমি তোমার হিমুনি হবো ভেবেছিলাম
মন তো করলে না আর আমার নামে নিলাম।

(ভৃঙ্গরাজ)



০৭। মনকে সাদা করো, মনে রেখো হিংসা বিদ্বেষ
ভুলগুলো ধরতে যেয়ো না বেশি, হৃদয়ে রেখো না ঈর্ষার রেশ
তুমি সহজ হও, সাদা পর্তুলিকার মত ফুটে থাকো মনে,
আর বিবাদ বাড়িয়ো না আমার সনে।

(সাদা পর্তুলিকা)



০৮। নয়নের তারা হতে পারবো না, আমি গোলাপ হবো
তোমার বুকের বাম পকেটে রেখো আমায়, ফিস ফিস ভালোবাসার কথা ক'বো;
সময় ফুরিয়ে গেলে প্রেমের পাপড়ি ঝরে যাবে
বিষণ্ণতায় ডুববে তুমি, এই দোয়েল সময় ফিরে আর না পাবে।

(দেশী নয়নতারা)



০৯। তুমি বিরহ দাও, বিরহের রঙ যেন ব্লু ডেইজি
তুমি বড্ড বিজি...
সময় হারিয়ে গেলে কেমন করে মনের সুখে উড়বে ডানা মেলে?
আমিও উচ্ছল সময় পেতাম, তোমায় কাছে পেলে।

(ব্লু ডেইজি)



১০। নীল অপরাজিতার মত জীবন হোক সে চাই না;
চাই সাদা অথবা গোলাপী অপরাজিতার মতন জীবন, পাই না
কারণ তুমি
সেই থেকে করে গেলে কেবল গোয়ার্তুমি!

(নীল অপরাজিতা)



সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×