somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=স্নিগ্ধ প্রহর আমার, আটকে থাকে স্মৃতিঘরে=

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু স্নিগ্ধ প্রহর স্মৃতির ঝুলিতে বন্দি রাখি,
শহরের ক্লান্তি যখন ঝাপটে ধরে,
যখন বিষাদ ব্যথা আঁকড়ে ধরে আমায়,
স্বস্তি শান্তি দিয়ে যায় ফাঁকি
ঠিক তখনি উঁকি দেই স্মৃতিঘরে,
মুহুর্তেই সময় পরিণত হয় সুখ কাব্যনামায়।

হিম সকালের দূর্বাঘাসে আটকে থাকা শিশির কণা,
ঝুঁপঝাঁড় লতাপাতায় স্নিগ্ধতার ফোঁটা
ধূলোবালি শুয়ে যখন থাকে মাটির বিছানায়
আহা কী সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, এমন দেখে ক'জনা!
ঝরে পড়া ফুলেরা দূর্বাঘাসে, কত যে সুখ হয় লোটা;
ভাসি তখন একাকি, মুগ্ধতার নায়।

ভিজে যায় পায়ের পাতা, গায়ের জামা শিশিরের ছোঁয়ায়
পাতায় পাতায় থিরথির হাওয়ার কাঁপন,
পুকুরের জলে আবছা এসে পড়ে সূর্যের আলো
জলের আয়নায় আকাশ সূর্য নিয়ে মাথা নোয়ায়,
এই যে প্রহর, এই ঘাস লতা পাতা শিশির, সবই লাগে আপন;
রাতের ক্লান্তিগুলো ধুয়ে মুছে, সময়টা হয়ে যায় ভালো।

মুগ্ধতার আবেশে জড়ানো জীবন আমার, এখানে ক্লান্তি নেই
যতটুকু সুখ সম্মুখে এসে দেয় ধরা, নেই আঁচলে কুঁড়িয়ে
রেখে দেই সন্তর্পণে স্মৃতির ঝুলিতে অল্প অল্প;
একটা জীবন শুধু আমার, আলহামদুলিল্লাহ্ কেটে যায় আনন্দেই
বিধাতার দেয়া চোখ, অনুভূতির দোর খোলা রেখে, নিই মন জুড়িয়ে,
এই তো বেঁচে থাকা আর মুগ্ধতা আঁকড়ে ধরার নিত্য নৈমিত্তিক সুখ গল্প।
©কাজী ফাতেমা ছবি
১৩-০৩-২০১৯
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×