=প্রার্থনা=
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসুখ বিসুখ তুমিই তো দাও
শিফাও দাও তুমি,
এই উছিলায় মাবুদ করো
শুদ্ধ মনোভূমি!
অসুস্থ আজ স্বজন যারা
যারা অভাবগ্রস্থ;
তাদের সহায় হয়ো তুমি
করে দিয়ো সুস্থ!
পাপ মার্জনা করো আল্লাহ্
মন পবিত্র করো,
সবার মনে শক্ত করে
ঈমানের ভিত গড়ো।
অসুস্থতায় তোমায় যেন
না যাই আমরা ভুলি,
সুস্থ করো অসুস্থদের
প্রার্থনায় হাত তুলি।
মন শুদ্ধতায় ভরে দিয়ো,
পবিত্রতাও দিয়ো,
ঠোঁটে যখন তোমার নামটি
তখন তুলে নিয়ো।
হায়াৎ আছে যার যতদিন,
ভালো রেখো মাবুদ
অসুস্থতায় জীবন যেন
না হয় নাস্তানাবুদ।
ক্বাযা নামাজ রোজা যত
তৌফিক দিয়ো করার,
একটু দিয়ো সময়, হৃদে
তোমার নামটি গড়ার।
হায়াৎ মউত তোমার হাতে,
জানি সবাই জানি,
সবাই যেন তোমার হুকুম
এই দুনিয়ায় মানি
©কাজী ফাতেমা ছবি
১৬-০৩-২০২১
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন
১“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।
কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি...
...বাকিটুকু পড়ুন
সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা...
...বাকিটুকু পড়ুন
বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!
বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া...
...বাকিটুকু পড়ুন