=বসে থাকি অপেক্ষাতে=
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসে থাকি অপেক্ষাতে
মন পাখিরে আসলি না তুই?
রাখিস পাখি উপেক্ষাতে
বল্ না কেন আমায় নিতুই?
শরত গেল আষাঢ় গেল
কোথায় আছিস কোন সে ঘোরে?
মন যে আমার এলোমেলো
একলা আছি আলোর ভোরে।
বসে আছি পাখিরে কই?
ডানা মেলে আয় না উড়ে
ভালোবাসা বুকে থই থই
থাকিস কেন এত দূরে?
সোনা রোদ্দুর দেখ্ না এসে
হেমন্ত এই ডাকছে তোকে
রোদ পোহাবো দুজন বসে
আছিস বাপু কোন সে শোকে?
অপেক্ষাতে রাখিস না আর
আয় না বসে গল্প করি
সময়গুলো বড্ড মায়ার
বুকে মায়ার খামার গড়ি।
নিয়ে আসিস ফুলের তোড়া
ঠোঁটে রাখিস হাসি পাখি
আয় না চলে ও মন চোরা
মন বাড়িয়ে যাচ্ছি ডাকি।
মনটা আমার মেঘের মত
খুব আবেগী নরম সরম
সুন্দর সময় হচ্ছে গত
হাওয়াও আজ কী মনোরম।
হিমেল হাওয়া চারিদিকে
আমায় নিয়ে ঘুরবি, আয় না
করিস না আর স্বপ্ন ফিকে
রাখ্ না পাখি আমার বায়না।
©কাজী ফাতেমা ছবি
১৪-০৯-২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন