=যায় চলে যায় সময় পাখি=
০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় যেন উড়াল পাখি
যায় উড়ে যায় হাত বাড়ালে,
সময় যেন গহীন গুহা
যাই হারিয়ে ঠায় দাঁড়ালে।
সময় যেন অচীন পাখি
মন বাড়ালে যায় না ছোঁয়া;
সময় যেন অলীক শূন্য
আনমনাতে মন যায় খোঁয়া।
একটুখানি আলসেমীতে
পেরেশানি দিয়ে সময়;
দুর্ভাবনায় ফেলে দিয়ে
ক্ষণ করে দেয় ঠিক অয়োময়।
কেমন করে যাচ্ছে সময়
যায় না তারে ধরা ছোঁয়া;
সময় হলো কঠিন দামী
নয় কখনো হাতের মোয়া।
সময় হল চড়ুই পাখি
উড়ে যেতে বসে থাকে,
অগুছালো রেখে আমায়
সময় পালায় কোন সে ফাঁকে।
সুযোগ পেলে যায় উড়িয়া
সময় হল ময়না টিয়া,
একটুখানি আলসেমিতে
কী যে করে আমায় নিয়া।
শাসন বারণ মানে না সে
সুখগুলোকে অতীত করে
সময় কোথায় যায় হারিয়ে,
আমায় রেখে একলা ঘরে।
======================
©কাজী ফাতেমা ছবি
০৩-১১-২৪
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন