=তোমার ঘরে চাচ্ছি যেতে=
২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাও না আল্লাহ আমায় টেনে
একবার তোমার ঘরে,
তোমার প্রাসাদ দেখতে ইচ্ছে
মাবুদ পরাণ ভরে।
কবুল করো আমায় তুমি
মক্কায় নিয়ে যাও না,
একটুখানি শুনো প্রভু
যাওয়ার তৌফিক দাও না।
পবিত্র সেই মাটি আল্লাহ
ইচ্ছে বড় ছুঁতে,
বড় ভালো লাগতো আমার
সেথায় যদি নিতে!
হায় দেখিনি ক্বাবা বাড়ী
নবীজির সমাধি,
কবুল করে সেথায় আমায়
নিয়ে যেতে যদি।
প্রার্থনা এই তোমার নিকট
কবুল করো আমায়
ক্বাবা ছুঁতে যাবো ইচ্ছে
সেজে সাদা জামায়।
আর অপেক্ষা হয় না প্রভু
আর অপেক্ষা হয় না;
এ যাতনা বুকের বামে
সয় না মাবুদ সয় না।
সবাই যাচ্ছে ক্বাবাঘরে
আমি কেবল বাকী
এমন ইচ্ছে রোজই প্রভু
মোনাজাতে রাখি।
===============
০১-১২-২০২৪
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন