=মরে যেতে বয়স লাগে না=
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোনো দিন আসবে চলে
শূন্যে যাওয়ার টিকেট খানা,
মরে যাব, চলে যাব
এ কথা যে সবার জানা।
কম বয়সী মরছে মানুষ
মরছে জোয়ান - বুড়োবুড়ি,
সময় পালায় বয়স নিয়ে
বয়স কী আর থাকে কুড়ি!
মরে যেতে লাগে নাকো,
বয়স সময় একটু শুনো
তবু কেন মন রে আমার,
বুকের ক্ষেতে মোহ বোনো!
মরে যাচ্ছে ছোট বাচ্চা
তার এটুকু ছিল হায়াত,
যেতে হবে অমোঘ সত্য,
হলেই বা খুব চালিয়াত!
মরণ আসলে কেউ কী পারবে
জানটা আমার ধরে রাখতে,
চির ঘুমে থাকবো যখন
আসবে না কেউ আমায় ডাকতে।
তবু কেন পেরেশানি
এই দুনিয়া মাথায় নিয়ে,
রোজই আনি মোহ কিছু
শান্তি মনের চুপ ছিনিয়ে!
প্রস্তুত থাকো মনরে আমার
এই দুনিয়ার মোহ ভুলে,
ডাকো রবকে, চাও রে ক্ষমা,
পূণ্য কিছু রাখো তুলে।
==================
©কাজী ফাতেমা ছবি
২৪/১২/২০২৪
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন
গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন