
কনুইয়ের গুতাতে কার, জায়গাটা দখলে
কে সে, জানো তো সকলে!
ক্ষমতার লড়াইয়ে, বল চাই-
দেহে বাপু জোর চাই
জোর যার, ক্ষমতা তার,
রাজনীতির ছল চাই।
ক্ষমতাটা নিতে চাও, জোর চাই
দেহ মাঝে বল চাই,
ধাক্কায় নির্বল, ফেলে দাও - ধুর ছাই।
বিজয়ের হাসিটা,
ধরে রেখো ঠোঁটে ভাই,
পিছিয়ে পড়ে যে
দাম তার মোটে নাই।
ভোট ছাড়া
ক্ষমতার আসনে
বসে যাবো জোরে শুনো-
বুলি ছাড়ি ভাষণে!
আমারে চিনো নি?
জোরে চাই ক্ষমতা,
দিয়ে দাও চেয়ারখানা,
ন্যায়ে -
এনে দেব সমতা।
ঠেলে যদি দিতে চাও
পিছনে আমারে
কনুইটা মেলে হব
পরিণত চামারে।
ক্ষমতা যে চাই আমার
বাদ দাও ভোটাভুটি,
বিনা ভোটে নেতা, ভোটের পিছনে
লাভ নেই ছোটাছুটি।
=======================
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


