somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ভারতের ৬৪তম সাধারণতন্ত্র দিবস

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাদের মধ্যে যারা যারা আজ সকালে টিভিতে কোন ভারতীয় নিউজ চ্যানেল খুলেছিলেন সবাই নিশ্চয়ই দিল্লীতে ৬৪তম সাধারণতন্ত্র দিবস পালনের লাইভ ব্রডকাস্ট দেখেছেন। তাও আপনাদের কৌতূহল মেটাবার জন্য আরেকবার এই অনুষ্ঠানের কিছু বিশেষ দিক তুলে ধরছি।



ওপরের ছবিটি হল কুচকাওয়াজ যে রাস্তার ওপর দিয়ে হয় তার। এই রাস্তাটিকে রাজপথ বলে ডাকা হয়। ছবিতে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট, অন্যপ্রান্তে আছে রাষ্ট্রপতির বাসস্থান রাইসিনা হিলস। এর দুপাশে আছে ভারতের প্রশাসনিক প্রাণকেন্দ্র নর্থ ব্লক ও সাউথ ব্লক এবং ভারতের সংসদ ভবন।



এটি হল অমর জওয়ান জ্যোতি; মুক্তিযুদ্ধ তথা ১৯৭১ ভারত পাকিস্তান যুদ্ধ, ১৯৬২ চীন ভারত যুদ্ধ ও কারগিল যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেশের হয়ে প্রাণ দেওয়া বীর সৈনিকদের স্মরণে ২৪ ঘন্টা এখানকার আগুনের শিখা জ্বলে। মূল প্যারেডের আগে, এমনকি জাতীয় সংগীতেরও আগে এখানে শহীদ জওয়ানদের স্যালুট করেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও তিন বাহিনীর প্রধানেরা। এরপর ২ মিনিট নীরবতা পালন হয়। বাকী অনুষ্ঠানের আড়ম্বরের আগে এ এক অদ্ভুত solemn পরিবেশ সৃষ্টি করে। এরপর জাতীয় পতাকা তোলা হয় ও ২১ তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়।



এইবার মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই চলতি বছরে ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরী কিছু সমরাস্ত্র দেখানো হয়। এবছর দেখানো হল ভারতের আই সি বি এম অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র।

এছাড়া পিনাকা রকেট লঞ্চার, অর্জুন ট্যাংক ইত্যাদিও দেখানো হয়।



এইবার মার্চপাস্ট শুরু হয়। ট্র্যাডিশন মেনে শুরুতেই থাকে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি, এরপর অন্যান্য বাহিনী আসে। ছবিতে লাদাখ ইনফ্যান্ট্রির সেনাদের দেখতে পাচ্ছেন।

এবার আসেন নৌবাহিনী ও বায়ুসেনাদের সদস্যরা।


এইবার শুরু হয় প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ (আমি একবার বাস্তিল দিবসের সময় প্যারিসে ছিলাম, মস্কোতে ভিক্ট্রি প্যারেডের ভিডিও-ও এক বন্ধুর সুবাদে দেখেছি; তাই আমি নির্দ্বিধায় বলতে পারি যে ২৬ জানুয়ারির প্যারেড সামরিক দিক থেকে ইউনিক নয় কিন্তু এর সাংস্কৃতিক দিকগুলি সত্যিই দুনিয়াতে ইউনিক।)- বিভিন্ন রাজ্যের ট্যাবলো।


আপনারা জানেন ভারত বাংলাদেশের চেয়ে অনেক ছড়ানো ছিটানো দেশ। বাংলাদেশের জনগণ (অবশ্যই চাকমা প্রভৃতি জনজাতি বাদে) এথনিকালি ও কালচারালি অনেক হোমোজিনিয়াস। কিন্তু ভারতের মূল বৈশিষ্ট্যই হল আপাত-আলাদা জাতিগুলিকে একত্রিত করা। এই জিনিসটিই ট্যাবলোতে প্রাধান্য পায়। প্রতিটি ট্যাবলো পাঠায় সংশ্লিষ্ট রাজ্য সরকার।






এরপর আসে বাইকের কসরতে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন সেনা জওয়ানরা ও অনুষ্ঠান শেষ হয় বায়ুসেনার হেলিকপ্টার, জাগুয়ার মিগ ২৯ ও সুখোই ৩০ ফাইটারের ফ্লাইপাস্ট দিয়ে।

এবার মুখ্য অতিথি ছিলেন ভুটানের রাজা। এর আগে ইয়াসের আরাফত, হো চি মিন, গামাল আবদেল নাসের সহ বহু বরেণ্য দেশনেতা এই প্যারেডে স্যালুট নিয়েছেন। ইন্টারেস্টিং হল যে ১৯৬৫ যুদ্ধ শুরুর মাত্র ৭ মাস আগে ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানি অতিথিরা আমন্ত্রিত হয়েছিলেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×