somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক সত্ত্বা
ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

লালনের বাংলাদেশ থেকে শফি হুজুরের বাংলাদেশ : কোথায় যাচ্ছি আমরা?

০৫ ই মে, ২০২৪ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেটাল গান আমার নিত্যসঙ্গী। সস্তা, ভ্যাপিড পপ মিউজিক কখনোই আমার কাপ অফ টি না। ক্রিয়েটর, ক্যানিবল কর্পস, ব্লাডবাথ, ডাইং ফিটাস, ভাইটাল রিমেইনস, ইনফ্যান্ট এনাইহিলেটর এর গানে তারা মৃত্যু, রাজনীতি, ধর্মের কুসংস্কার, যুদ্ধ ইত্যাদি নিয়ে কথা বলে। ব্রুটাল মেটালের সাউন্ডে এই অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়গুলা সঠিক আবহ দেয়। আরেক ধরনের গান আমাকে সরল হতে শিখায়। লালন সাঁইজির গান। এমন অনেক হয়েছে, লালনের গান শুনতে শুনতে চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। লালনের গানে যে সারল্য, যে অহিংসা, যে পান্ডিত্য তা আপনাকে আমাকে শিশু বানিয়ে দেয়, মনে এনে দেয় প্রশান্তি, চোখে পানি।

শত বছর ধরে বাংলার গ্রামে প্রান্তরে লালনের গান ঘুরে বেড়িয়েছে, ইভলভ হয়েছে মিউজিক্যালি। গ্রীষ্মের দুপুরে গ্রামের কোন এক গাছতলায় জটা চুলের বাউল আপন মনে লালনের গান করত। সে সময় কেউই হয়ত নাই সেখনে, কিন্তু বাউল গান করত নিজের আত্মার শান্তির জন্য। একতারার টুনটুন আওয়াজে জড়ো হতো গ্রামের ছেলে পুলে, মুরুব্বিরা। লম্বা দাঁড়িওয়ালা পাঁচ ওক্ত নামাজ পড়া মুসলমান মুরুব্বিরাও লালনের জ্ঞান শুনতে আসতেন। সেখানে কোন অনুভূতির চাষাবাদ হতো না। ব্যাপারটা আধুনিক যুগে কোন দার্শনিকের সেমিনার সিম্পজিয়ামে যাওয়ার মত। আপনি অনেক কিছুই জানবেন, শুনবেন যা হয়ত আগে জানতেন না। কথাগুলা এমন ভারী যে আপনি তা নিয়েই ভাবতে থাকবেন। চাপাতি নিয়ে দৌঁড়াবেন না।

এইত সেদিন একজনের নামে মুমিনরা মামলা করল ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার জন্য। বেচারা লালনের দুই লাইন শেয়ার করেছিল তার ফেইসবুকে। আমাদের এত অধপতনের কারন কি? সম্মিলিত চাটুকারিতা, ব্যর্থতা আর কপটতা। ধর্ম যদি ব্যক্তিগত বিষয় হয়ে থাকত, কে আল্লাকে সিজদা দিবে, কে মাথা ঠুকাবে তার ঠাকুরের কাছে সেটা যদি তার ঘর আর উপাসনালয়ে সীমাবদ্ধ থাকত, তাহলে কোন কথা ছিল না। কিন্তু যখন আপনি ব্যক্তিগত স্পেস থেকে ধর্মকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে প্রোমোট করবেন তখন আপনার দেশে কয়েক দিন পরপরই উপাসনালয়ে হামলা হবে, আপনার দেশে সংখ্যালঘু আরো লঘুতর হবে। একসময় হয়ে যাবে বিলুপ্ত। আপনার গান বাজনা, সিনেমা, নাটক, কনসার্ট এমন কি খবরও হয়ে যাবে ধর্মীয় জোশে টইটুম্বর। সেদিন টিভিতে দেখলাম, আরবে বৃষ্টি হচ্ছে এটা নিয়ে নিউজ- " ..... এটা কি কিয়ামতের আলামত?" খবর পাঠিকা রীতিমত কুরান হাদিস আওরানো শুরু করলেন এটা যে কিয়ামতের আলামত সেটা বুঝানোর জন্য।

মুক্তিযুদ্ধের কপিরাইট অনেক দিন থেকেই আওয়ামী লীগের কাছে। নিজেদের সেক্যুলার দাবি করা আওয়ামী লীগ যে হারে দেশে মৌলবাদের চাষাবাদ করছে তাতে খালি বিএনপিকে দোষ দেয়ার আর সুযোগ দেখছি না। আওয়ামী লীগের এই শাসন আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানদের উপর অসংখ্য হামলা হয়েছে। ২০২১ সালে খোদ দূর্গাপুজাই ভেস্তে গিয়াছিল। সপ্তমী, অষ্টমীতে প্রতীমা বিসর্জন করতে হয়েছে হিন্দুদের, রামুতে বৌদ্ধ মন্দির গুঁড়িয়ে দেয়া হয়েছে। অসংখ্য ঘটনার উদাহরন দেয়া যাবে। সেক্যুলার মুক্তিযুদ্ধের চেতনার সরকার কি বিচার করেছে তার একটা ঘটনারও? হ্যা বিচার হয়েছে, ইকবালের। সমস্ত বাংলাদেশের পূজা পন্ড করে, শত শত হিন্দু বাড়িতে আক্রমনের, খুনের জন্য দায়ী ইকবালের বিচার হয়েছে। দেড় কি দুই বছর জেলে থাকবে ইকবাল!

আওয়ামী লীগ ঠিক জানে তারা কতটা অজনপ্রিয় জনগনের মধ্যে। এখন যদি নিউট্রাল ইলেকশন হয় আওয়ামী লীগ যে ৮/১০% ও ভোট পাবে না তা তারা খুব ভালো মতন জানে। এমনকি নিউট্রাল ইলেকশন হলে শেখ হাসিনাও তার সিটে হেরে যেতে পারেন। তাই আওয়ামী লীগ বাংলার মুমিন মুসলমানকে ক্ষ্যাপাতে চাননা। যে দাবিই তার করুক মাথা নিচু করে মেনে নেন। সেটা হোক শিক্ষানীতি পরিবর্তন বা অন্য কিছু।

আর যেসব বুদ্ধিজীবী দেশের এই অবস্থায়ও চেতনার চাষাবাদে ব্যস্ত, সরকার কি কি ভালো কাজ করল, শেখ হাসিনা কত মহান এটা প্রমানে ব্যস্ত, আপনারা ইতিহাসে নর্দমার কিটের স্থান পাবেন। আপনারা হওয়ার কথা ছিল সরকারের থিংক ট্যাংক, কিন্তু আপনারা হয়ে গেছেন পা চাটা। ধিক্কার।

এই মাটি জন্ম দিয়েছিল লালন সাঁইজির। সাঁইজি, এই দেশ আপনাকে ডিজার্ব করে না!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৪ দুপুর ১:২৫
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×