somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষার মাধ্যমে ফারসী শেখার কোনো বইয়ের সন্ধান দেবেন?

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই উপমহাদেশই সম্ভবত পৃথিবীর একমাত্র জায়গা যেখানে একজন সাধারণ লোক অন্তত ৩ টি ভাষা জানেন। বেশির ভাগ ক্ষেত্রেই এগুলি হল- নিজের মাতৃভাষা (যেমন আমাদের বাংলা),ইংরেজী ও সিনেমা দেখার জন্য (আরে না ভাই, বললে বিশ্বাস করবেন না, প্রায় প্র্ত্যেক তামিলই বেশ ভালো হিন্দি বোঝেন ও প্রয়োজনে বলেন) হিন্দি।

কিন্তু অন্যান্য ভাষাশিক্ষার সঙ্গে হিন্দি শেখার একটা মূলগত তফাৎ আছে।হিন্দি আমরা মূলত শিখি সিনেমা সিরিয়ালের মাধ্যমে, প্রথাগতভাবে নয়। কাজেই হিন্দির একটা ব্যাকরণগত বিশেষত্ব আমার মতো অনেকেই এড়িয়ে যান যার ফলে আমাদের হিন্দি একদম সঠিক হয় না।

এটা হল- জড় বস্তুর লিঙ্গ নির্ধারণ করা। বাংলা বা ইংরেজীতে এর ওপর নির্ভর করে ক্রিয়াপদের আকার বদলায় না। হিন্দিতে বলে "পাঙ্খা চলতা হ্যায়" কিন্তু "চলতি কা নাম গাড়ী"।

কিন্তু বাংলায় এরকম কোন ক্যাচাল নেই; পাখাকে পুংলিঙ্গ ভাবার মতো বুদ্ধিও আমার ক্ষুদ্র বাঙালি মস্তিষ্কে আসে নি।


ধান ভানতে শিবের গীত একটু বেশি হয়ে গেল বোধহয়, তাই এবার আসল কথায় আসি। আমি কিছুদিন জার্মান শিখতে চেষ্টা করেছিলাম; মোটামুটি পড়তে পারি, আস্তে আস্তে বললে কিছুটা বুঝিও; কিন্তু কিছুতেই হল না কথা বলার ক্ষমতা (তার একটা কারণ নিঃসন্দেহে এই, যে, আমি নিজের উদ্যোগে বই টই জোগাড় করে পড়ছিলাম; কোন কোচিং সেন্টারে যাই নি);কেন জানেন? কারণ জার্মান এ বাবদে হিন্দিকে দশ গোল মারবে। অসভ্যদের কাছে কুত্তা (ডের হুন্ট) হল পুরুষ; বেড়াল (ডি কাটজে) হল স্ত্রী কিন্তু বাচ্চা মেয়ে (ডাস মেডষেন) হল ক্লীবলিঙ্গ। আবার বাংলাদেশ, ভারত, জার্মানি ইত্যাদি প্রায় সব দেশই ক্লীবলিঙ্গ কিন্তু ইরান, ইরাকের মত দেশ জার্মানদের বড়ই প্রিয়; তাদের জন্য বরাদ্দ পুংলিঙ্গ। তো কথা বলতে গেলেই কনফিউশন হয়ে যায় মালটা ঠিকঠাক নামাচ্ছি তো?

যাকগে, এবার কাজের কথায় আসি, জুন-জুলাই এই দু মাস আমার অখণ্ড অবসর; তাই ঠিক করেছি যে কোন একটা সহজ ভাষা এই দু মাসে একটু রপ্ত করতে হবে। ফারসীতে শুনেছি এই জেন্ডারঘটিত ঝামেলা নেই; আবার শব্দভাণ্ডারের কিছুটার সঙ্গে আমরা বাঙালিরা পরিচিত; আবার আমার মুসলিমত্বের জন্য আমি আরবী থেকে আসা লোনওয়ার্ড গড়পড়তা হিন্দু বাঙালির চেয়ে সামান্য বেশিই ব্যভার করি।

সব ভেবেচিন্তে মনে হল যে দু মাস চেপে খাটলে ফারসী নেমে যেতে পারে; তাই এখন কতকগুলো ভাল বইয়ের সন্ধান করছি (বাংলার মাধ্যমে হলে ভাল হয়); কেউ কি একটু শেয়ার করবেন?

৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×