১। প্রথম আউটসোর্সিংয়ের কাজ পেতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন।
২। "যত কম মূল্যে বিড করা হবে, কাজ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।" - এটি বেশিরভাগ ক্ষেত্রেই ১টি ভুল ধারনা। বরং বেশিরভাগ ক্ষেত্রেই Employer ভাবে, কাজ সম্পর্কে আপনার কোন ধারনা নেই অথবা Poor Skill/Quality র কারনে কম Bid করেছেন।
৩। কোনো কাজ না পারলে সেই কাজের জন্য Bid করা উচিত নয়। ইন্টারনেটে নানা ধরনের কাজ পাওয়া যায়। কাজ সম্পর্কে ধারনা থাকলেই কেবল Bid করবেন। কাজ করতে করতে আরও দক্ষ হওয়ার চেষ্টা করবেন। প্রচুর পরিমানে Google এ সার্চ করুন।
৪। PTC , MLM, Survey, Captcha , Investment Plan , Gambling ইত্যাদি বিষয় সযত্নে পরিহার করুন। এগুলো Freelance এর মধ্যে পড়ে না । Outsourcing হতে পারে। Freelancing এবং Outsourcing এক নয়। Outsourcing করার একটি উপায় হচ্ছে Freelancing.
৫। ইংরেজিতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দুর্বলতা থাকে, আগে ইংরেজি শিখুন। সেই সাথে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে খুব ভাল ধারনা থাকতে হবে।
৬। ক্লায়েন্ট তাদের চাহিদা সম্পূর্ণভাবে উল্লেখ নাও করতে পারে। তাই যতটুকু সম্ভব প্রশ্ন করুন। তারপর প্রকল্পের চাহিদা আপনার নিজের ভাষায় সংক্ষেপে গ্রাহককে জানান। এতে তার চাহিদা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন। প্রয়োজন ছাড়া গ্রাহকের সাথে যোগাযোগ করবেন না। গ্রাহকের ব্যাস্ত সময়ে বার বার যোগাযোগ বিরক্তির কারণ হতে পারে।
৭। কাজের সময়সীমা (Deadline/Turn-around) শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করুন এবং গ্রাহকের কাছে পাঠিয়ে দিন। গ্রাহকের কাছে কাজ পাঠানোর আগে ভালো করে তার চাহিদার সঙ্গে কাজটা মিলিয়ে দেখুন।
৮। সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ নম্বর (রেটিং) পাওয়া যায়। ভালো রেটিং পেলে পরের কাজগুলো খুব সহজেই পাওয়া যায়। রেটিং-এর ব্যাপারে গ্রাহকের সাথে আলোচনা করবেন না। এটি Website এর Terms & Conditions এর বিরোধী। ভাগ্য খারাপ হলে হিতে বিপরীত হতে পারে।
৯। ভালো রেটিং পাওয়ার উপায় হচ্ছে—সঠিকভাবে কাজটি শেষকরা, সময়মতো কাজটি শেষ করা। গ্রাহক Pay করতে বিলম্ব করলে অধৈর্য হয়ে Project Close/Contract Cancel করবেন না। তাহলে আর অর্থ প্রাপ্তির কোন সম্ভাবনাই থাকবে না।
১০। সৎ থাকতে হবে। Freelance Marketplace এ মিথ্যা/অসততার স্থান নেই। কখনো কোথাও ভুল তথ্য দেবেন না। কোনো কারণে কাজ করতে না পারলে বিষয়টি গ্রাহককে পরিষ্কারভাবে জানিয়ে দিন, বেশির ভাগ ক্ষেত্রেই গ্রাহকের সহায়তা পাওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






